এক্সপ্লোর

SIR : কাদের নথি দিয়ে নাম তুলতে হবে ভোটার তালিকায়? এই দিন থেকে আপনার বাড়িতে আসতে পারেন BLOরা

আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। শেষে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে।

আজ থেকে এরাজ্য়ে শুরু SIR অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। ধাপে ধাপে এগোবে SIR প্রক্রিয়া। বুথ লেভেল অফিসার (BLO), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অন্য় আধিকারিকদের প্রশিক্ষণ হবে। তারপর আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। শেষে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে।

কমিশন স্পষ্ট জানিয়েছে, কেউ 'SIR' প্রক্রিয়ায় অংশ না নিলে, যথাযথ নথি দিতে না পারলে, একাধিক ভোটার তালিকায় কারও নাম থাকলে, তা বাদ যাবে। তাই ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, নাম না থাকলে তার অভিযোগ জানানো সবটাই নাগরিকদের দায়িত্ব। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের এবার আর কোনও নথি দিতে হবে না। ২০০২ সালের তালিকায় মা-বাবার নাম থাকলেও আর কোনও নথি লাগবে না।  ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের বা মা-বাবার নাম নেই, তাঁদের নথি দিয়ে নাম তুলতে হবে। 

এনুমারেশন-পর্বে বাড়ি বাড়ি গিয়ে  ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ চলবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাঁদের নাম মেলেনি, তাঁদের নোটিশ পাঠানো হবে। কারও কোনও অভিযোগ বা আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাড়ি বাড়ি এনুমারেশন দেওয়ার পর্ব চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তাহলে আপনার বাড়িতে বিএলও-রা যাবেন ৪ নভেম্বর থেকে। 

যদি আপনার নাম বা আপনার বাবা-মায়ের নাম ২০০২ এর তালিকায় না থাকে, তাহলে হাতের কাছে রাখতে হবে, 

  • কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র।
  • ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি।
  • বার্থ সার্টিফিকেট
  • পাসপোর্ট
  • মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট
  • রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র
  • ফরেস্ট রাইট সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার
  • স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার
  • জমি অথবা বাড়ির দলিল।

এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে।  তবে আধার দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : সুপ্রিম কোর্টের DA-রায় কার্যকর করার দাবি, আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক
সুপ্রিম কোর্টের DA-রায় কার্যকর করার দাবি, আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক
LPG Crisis : 'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
LPG Gas Booking: মিষ্টি তৈরিতে রাশ, একের পর এক বন্ধ হওয়ার পথে হোটেল, রেস্তোরাঁও! কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা?
মিষ্টি তৈরিতে রাশ, একের পর এক বন্ধ হওয়ার পথে হোটেল, রেস্তোরাঁও! কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা?
Bus Services : প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু
প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget