এক্সপ্লোর

Jalpaiguri News: চা-শ্রমিকদের মহল্লায় এসজেডিএ চেয়ারম্যান, পঞ্চায়েত ভোটের আগে খোঁজখবর কেন? প্রশ্ন বিরোধীদের

Initiative By SJDA Chairman: 'চা শ্রমিক তুমি কেমন আছ?' নতুন উদ্য়োগ এসজেডিএ-র চেয়ারম্যানের। সামনে পঞ্চায়েত নির্বাচন। রাজনৈতিক মহলের দাবি, সেই নির্বাচনকেই পাখির চোখ করে এই উদ্য়োগ নিয়েছেন সৌরভ চক্রবর্তী।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: 'চা শ্রমিক (Tea Garden Worker) তুমি কেমন আছ?' নতুন উদ্য়োগ (initiative) এসজেডিএ-র চেয়ারম্যানের (SJDA Chairman)। সামনে পঞ্চায়েত নির্বাচন (panchayat election)। রাজনৈতিক মহলের দাবি, সেই নির্বাচনকেই পাখির চোখ করে চা বলয়ে এই উদ্য়োগ নিয়েছেন সৌরভ চক্রবর্তী যিনি কিনা ওয়েস্ট বেঙ্গল টি ডিরেক্টরটের (West Bengal Tea Directorate) সদস্য়ও বটে।

কী করছেন?
চা বাগানে যাচ্ছেন এসজেডিএ-র চেয়ারম্যান। শ্রমিক মহল্লায় গিয়ে তাঁদের অভাব-অভিযোগের কথা শুনছেন। চা-শ্রমিকরা কেমন আছেন, কী ভাবে দিন কাটাচ্ছেন সবটা জানছেন চা বাগানে ঘুরে ঘুরে। এই সব খোঁজ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে জানাবেন সৌরভ। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটের আগে ওয়েস্ট বেঙ্গল টি ডিরেক্টরটের সদস্য়ের এমন উদ্যোগের পিছনে কিছু নির্দিষ্ট ভাবনা রয়েছে। তৃণমূলের এই নতুন কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, আর দুদিন পর চা বাগানের শ্রমিক মহল্লা নেতাদের চা গাছের সঙ্গে বেঁধে রেখে দেবেন। তৃণমূল নেতাদের বিরুদ্ধে তিনি লুঠ ও কাটমানির অভিযোগ এনেছেন। তাঁর কথায়, 'চা বাগানের শ্রমিকেরা চির কাল তৃণমূলের দাদাগিরি,গুণ্ডাগিরি, ভাঁওতাবাজির বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে। তার পরই আমাদের বিধায়ক-সাংসদ নির্বাচিত হয়েছে। ভবিষ্যতেও তাই হবে। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের ওঁদের দলের লোকজনই চা বাগানে ঢুকতে দেন না। ওঁরা আগে ঠিক করুন কোন বাগানে যাবেন আর কোনটাতে যেতে পারবেন না।' প্রসঙ্গত, দাবি আদায়ের জন্য রাজ্যের সিপিএম, বিজেপি ও তৃণমূল সংগঠনের চা শ্রমিকরা একসঙ্গে আন্দোলন করেছেন এমন নজিরও রয়েছে সাম্প্রতিককালে।

একযোগে আন্দোলন...
গত জুনেই তিনটি আলাদা দলের চা শ্রমিকদের সংগঠন দাবি আদায়ের জন্য একসঙ্গে আন্দোলন করে। কোচবিহারের মাথাভাঙার ডুলুং চা বাগানে  শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে একসঙ্গে বিক্ষোভ দেখায় তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠন। তিন দলের শ্রমিক সংগঠনের একযোগে আন্দোলন রাজ্য রাজনীতিতেই বিরল ঘটনা, মেনে নিয়েছিলেন পোড়খাওয়া রাজনীতিবিদরাও। যদিও সংগঠনগুলি জানায়, শ্রমিক-স্বার্থেই একযোগে আন্দোলনের একযোগে আন্দোলনের সিদ্ধান্ত। বস্তুত, রাজ্যে চা-শ্রমিকদের দুর্গতি নিয়ে নানা অভিযোগ মাঝেমধ্যেই খবরে এসেছে। কিন্তু তার পরও ছবিটা খুব বেশি বদলায়নি বলেই দাবি সিংহভাগের। সেক্ষেত্রে এই ধরনের উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে? বলবে সময়।  

আরও পড়ুন:অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget