এক্সপ্লোর

Snake Poison: সাপের কামড়ে ট্যাবলেট খেলেই বাঁচবে জীবন, ট্রায়াল শুরু কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে

Snake Antivenom Tablet: এতদিন বিষাক্ত সাপের কামড়ে রোগীদের চিকিৎসায় ভরসা ছিল শুধুমাত্র AVS অর্থাৎ অ্যান্টি ভেনম স্নেক। এবার সাপে কাটা রোগীদের চিকিৎসায় আসতে চলেছে ট্যাবলেট।

সন্দীপ সরকার, কলকাতা: সাপের বিষের প্রতিষেধক হিসেবে এবার আসতে চলেছে ট্যাবলেট। শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। বিশেষজ্ঞদের মতে, এই ট্যাবলেট বাজারে এলে অনেক রোগীই মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন।

কী এই ট্যাবলেট?

এতদিন বিষাক্ত সাপের কামড়ে রোগীদের চিকিৎসায় ভরসা ছিল শুধুমাত্র AVS অর্থাৎ অ্যান্টি ভেনম স্নেক। এবার সাপে কাটা রোগীদের চিকিৎসায় আসতে চলেছে ট্যাবলেট। চিকিৎসকরা জানাচ্ছেন, কয়েকদিনের মধ্যেই যার দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে।

ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ স্নেহেন্দু কোনার বলেন, "অনেক রোগী হাসপাতালে আসার আগে মারা যান, ট্যাবলেট থাকলে গ্রামের হাসপাতালেই চিকিৎসা করাতে পারবেন।" কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে প্রায় ১২ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। এর একটি অন্যতম কারণ, সঠিক সময়ে AVS ইঞ্জেকশন না পাওয়া। বিশেষত গ্রামাঞ্চলে বহু স্বাস্থ্যকেন্দ্রে AVS অমিল থাকায়, শহরের হাসপাতালে এসে ইঞ্জেকশন নিতে, অনেক দেরি হয়ে যায়।                                                                                               

আরও পড়ুন, রামপুহাটকাণ্ডে নিহতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল সরকার

এই সমস্যা কাটাতেই বিকল্প হিসেবে ট্যাবলেটের চিন্তাভাবনা করেন বিশেষজ্ঞরা। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO’র সাবজেক্ট এক্সপার্ট কমিটি গত বছরের ১৫ সেপ্টেম্বর, ২টি ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছিল। দেশের ৪টি হাসপাতালকে গবেষণা কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে, যার অন্যতম কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ।

ন্যাশনাল মেডিক্যাল মেডিসিন বিভাগ বিভাগীয় প্রধান পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, "কতটা করে ওষুধ, কতবার দেওয়া হবে তা নিয়ে বলেছেন, ট্যাবলেটের পর ইঞ্জেকশন দিয়ে দেখা হবে।" কবে বাজারে আসবে ট্যাবলেট? কত দাম হবে? তা আগামী দিনেই জানা যাবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget