এক্সপ্লোর

Soham Slap Incident: 'সোহম পাকা দুষ্কৃতী..', রেস্তোরাঁ মালিককে মারধরকাণ্ডে বিস্ফোরক শঙ্কুদেব পণ্ডা

Soham Chakraborty Slap controversy: সোহমের বিরুদ্ধে বিস্ফোরক শঙ্কুদেব পণ্ডা, কী প্রতিক্রিয়া তাঁর ?

কলকাতা: রেস্তোরাঁ মালিককে মারধরকাণ্ডে তোলপাড়ের ( Soham Chakraborty Slap controversy) মধ্যে সোহমের বিরুদ্ধে বিস্ফোরক শঙ্কুদেব পণ্ডা। অডিও ক্লিপ প্রকাশ করে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার অভিযোগ,'বিজেপি কর্মীদের মারধর করতে লোক নিয়োগ করেছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। চণ্ডীপুরে ভোট চলাকালীন একাধিক লোককে নিয়োগ করেছিলেন সোহম। নিজের পিএ-কে দিয়ে একাধিক অপরাধমূলক কাজ করিয়েছেন সোহম। সোহম পাকা দুষ্কৃতী, এরকম একাধিক কাজ করেছেন।'

ঠিক কী হয়েছিল ?

শুক্রবার নিউটাউনের একটি রেস্তোরাঁয় শ্যুটিং করতে যান তৃণমূল বিধায়ক সোহম। এরপর পার্কিং নিয়ে গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তারক্ষীরা রেস্তোরাঁর মালিক ও কর্মীদের ওপর চড়াও হন বলে অভিযোগ।  নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় বিধাননগর পুলিশ কমিশনারেটে টেকনো সিটি থানার তরফে জানানো হয়েছে,দু'পক্ষই মামলা রুজু করেছে।

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

রেস্তোরাঁর ম্য়ানেজারের অভিযোগের ভিত্তিতে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে। অন্যদিকে, সোহমের নিরাপত্তারক্ষীর অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর মালিক ও কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই, ঘটনাস্থলের সিসি ক্যামেরার হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রেস্তোরাঁ মালিক

নিউটাউনের রেস্তোরাঁয়, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর মস্তানির ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রেস্তোরাঁ মালিক। তাঁর দাবি, তিনটে দিন পেরিয়ে গেলেও, পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। যদিও, বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, ঘটনার পরপর রেস্তোরাঁ মালিকের সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি সহযোগিতা করেননি।  

'আমাকে মারধর করা হয়েছিল, প্রাণনাশের আশঙ্কা ছিল'

আক্রান্ত রেস্তোরাঁ মালিক আনিসুল আলম বলেছেন, আমাকে মারধর করা হয়েছিল, প্রাণনাশের আশঙ্কা ছিল।' এই প্রেক্ষাপটেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আক্রান্ত রেস্তোরাঁ মালিক। তাঁর দাবি, ম্যানেজার দীপঙ্কর ঘোষের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছে পুলিশ। মারধরের অভিযোগে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, ম্যানেজারকে নিজের মতো বয়ান লিখিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে।  

আরও পড়ুন, তৃণমূলে যোগ দিলেন প্রধান সহ ৫, কোচবিহারে আরও ১ পঞ্চায়েত হাতছাড়া BJP-র

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget