এক্সপ্লোর

South 24 Parganas:অনলাইন বুকিং অ্যাপের সাহায্যে খোয়া যাওয়া ব্যাগের হদিস সোনারপুর থানার পুলিশের

Sonarpur Police Finds Lost Bag:অনলাইন বুকিং অ্যাপের সাহায্যে হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ। গুরুত্বপূর্ণ নথিভর্তি ব্যাগটি ফেরত পেয়ে যারপরনাই স্বস্তিতে সোনারপুরের গোড়খারার বাসিন্দা সায়ন্তনী মিত্র।

রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: অনলাইন বুকিং অ্যাপের (online booking app) সাহায্যে হারিয়ে যাওয়া ব্যাগ (bag) উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ (sonarpur police)। গুরুত্বপূর্ণ নথিভর্তি ব্যাগটি ফেরত পেয়ে যারপরনাই স্বস্তিতে সোনারপুরের গোড়খারার বাসিন্দা সায়ন্তনী মিত্র। পুলিশের তৎপরতায় মুগ্ধ স্থানীয়দের অনেকেই।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, সোনারপুরের গোড়খারার বাসিন্দা সায়ন্তনী হালে নরেন্দ্রপুরের একটি শপিং মলে সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু ভুলক্রমে প্রেক্ষাগৃহের আসনেই ব্যাগ ফেলে চলে আসেন। ব্যাগটির মধ্যে তাঁর অত্যন্ত প্রয়োজনীয় কিছু নথিপত্র ছিল। নীচে নেমে সে কথা মনে পড়লেও ফিরে এসে দেখেন ব্যাগ নেই। এর পরই নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন সায়ন্তনী। পরে সোনারপুর থানার কাছে যান। জানা যায়, প্রেক্ষাগৃহে সায়ন্তনীর আশপাশে যাঁরা বসেছিলেন তাঁরা সকলেই একটি অনলাইন অ্যাপের সাহায্যে টিকিট বুক করেছিলেন। সেই অ্যাপের সাহায্যেই খোঁজ মেলে ব্যাগের। পুলিশ জানতে পারে, যুবতীর পাশের আসনে বসা এক দর্শক ব্যাগটি নিয়ে চলে গিয়েছিলেন। তাঁর বাড়ি গড়িয়ায়। তাঁকে ধরেই খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার করে সায়ন্তনীর হাতে তুলে দেয় সোনারপুর থানার পুলিশ। প্রশাসনের সহযোগিতার আপাতত হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি। এর আগে রাজ্যের নানা প্রান্তে বাইক চুরি রুখতে নজরে পড়েছিল পুলিশি তৎপরতা।

চুরি রুখতে পুলিশি তৎপরতা...
গত জুলাইয়ে যেমন মোটরবাইক চুরি চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করেছিল লেকটাউন থানার পুলিশ। উদ্ধার হয়েছিল ৫টি বাইক। সব মিলিয়ে ওই পর্বে গত পাঁচদিনে ৬টি চোরাই বাইক উদ্ধার হয়। ২৩ জুন, লেকটাউনের জয়া সিনেমা হলের সামনে একটি বাইক চুরি যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইক চুরি চক্রের তিন পাণ্ডাকে চিহ্নিত করে পুলিশ। ১ জুলাই সৌরভ ঘোষ ও গতকাল অভিজিৎ কাহার নামে চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছিল। বাইক চুরি করে ভিনরাজ্যে পাচার করা হত বলে পুলিশের দাবি। আর কারা এই চক্রে জড়িত তারও খোঁজ শুরু হয়। জুলাইয়ের শেষে পশ্চিম মেদিনীপুর জেলায় একটি ঘটনা ঘটে। সেই সময় বাইক চুরির একগুচ্ছ অভিযোগ জমা পড়েছিল খড়্গপুর লোকাল থানায়। কে কী ভাবে বিষয়টি করছে, জানতে তক্কে তক্কে ছিল পুলিশ। সেই সূত্রেই কয়েক দিন আগে হাতেনাতে ধরা পড়ে শেখ মতি। পুলিশের দাবি, তার কাছ থেকে বেশ কয়েকটি চুরি যাওয়া বাইকের হদিস পাওয়া গিয়েছিল। তার পর গত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৭টি বাইক উদ্ধার করা হয় বলে জানায় খড়্গপুর লোকাল থানা। সবকটিই চুরি যাওয়া বাইক। কী ভাবে এই বাইকগুলি তাদের আসল মালিকের কাছে পৌঁছনো হবে, সে দিকটা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু প্রশাসনের নাকের ডগায় এত দিন ধরে এই কাজ চলল কী করে? বাইক উদ্ধারের পরও সেই প্রশ্ন কিন্তু উঠেছিল। তার পর আবার সেপ্টেম্বরে ডানকুনি থানা এলাকায় এক ঘটনা ঘটেছিল। ওই সময় ওই এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছিল। দিল্লি রোড, বা দুর্গাপুর রোডে রাস্তার ধারে রাখা বাইকগুলিই বেশি চুরি হচ্ছিল। স্থানীয়  থানায় বেশ অনেকগুলি বাইক চুরির অভিযোগও জমা পড়ে।  তদন্তে নেমে পুলিশ হাওড়া ডোমজুড় এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে সেই সঙ্গে। সেই সঙ্গে তাদের থেকে উদ্ধার হয় চুরি যাওয়া দশটি বাইক। 

আরও পড়ুন:ব্রিটিশ হোক বা পর্তুগিজ! ফরাসি থেকে ডাচ-ঔপনেবেশিক ইতিহাসের জীবন্ত দলিল ছড়িয়ে ছিটিয়ে হুগলিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget