এক্সপ্লোর

Sonarpur Teacher: সরকারি চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণা, সোনারপুরে আটক চিকিৎসক

Tearcher Job:সরকারি চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে উত্তম মুখোপাধ্যায় নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করল পুলিশ।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সরকারি চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করল পুলিশ। প্রতারণার অভিযোগে তাঁর ছেলেকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত চিকিৎসকের বাড়ি থেকে প্রচুর চাকরি সংক্রান্ত নথি, একাধিক সরকারি দফতরের নামাঙ্কিত কাগজ ও প্যাড উদ্ধার হয়েছে।

পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। ওষুধের সাহায্যে রোগীকে সুস্থ করে তোলা যাঁর কাজ, তাঁর বিরুদ্ধেই কিনা দুর্নীতি-রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ! সরকারি চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে উত্তম মুখোপাধ্যায় নামে এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করল পুলিশ। প্রতারণায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে তাঁর ছেলে অর্ণব মুখোপাধ্যায়কেও। 

পুলিশ সূত্রে দাবি, আটক চিকিৎসকের বৈকুণ্ঠপুরের বাড়ি থেকে প্রচুর চাকরি সংক্রান্ত নথি, একাধিক সরকারি দফতরের নামাঙ্কিত কাগজ ও প্যাড উদ্ধার হয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন একাধিক চাকরিপ্রার্থী। তার প্রেক্ষিতেই বাড়িতে হানা দেয় পুলিশ। 

আরও পড়ুন, প্রাথমিক শিক্ষা পর্ষদের কেড়ে নেওয়া চাকরি ফিরিয়ে দিল হাইকোর্ট

অভিযোগকারী চাকরিপ্রার্থী সুমিত দত্ত বলেন, "সাড়ে ৪ লক্ষ টাকা নিয়েছিল। ৮০ হাজার টাকা ফেরত দিয়েছে। নবান্নে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে চাকরি দেবে বলেছিল। আমি এখনও চাকরি পাইনি।" আরেক চাকরিপ্রার্থী সাহ্নিক দত্ত চক্রবর্তী বলেন, "উনি বলেছিলেন এটা খুব কম টাকার প্যানেল। সব প্যানেল বন্ধ হলেও মিনিস্টার প্যানেল কখনও বন্ধ হয় না। সেই বিশ্বাস থেকেই এতগুলো মানুষ উনাকে টাকা দিয়েছে।" 

এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। ২০১৫ সালের পুরভোটে রাজপুর-সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক উত্তম মুখোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, গত পুরভোটে ১৪ নম্বর ওয়ার্ডের একটি বুথে বিজেপি প্রার্থীর এজেন্ট ছিলেন তাঁর ছেলে অর্ণব মুখোপাধ্যায়।  যদিও অভিযুক্ত চিকিৎসকের দাবি, তিনি অনেকদিন হল তৃণমূলেই আছেন। 

দুর্নীতির অভিযোগ সামনে আসতেই অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। রাজপুরের তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি শিবনাথ ঘোষ বলেন, "কোনও দিনই তৃণমূলের লোক নয়। ও বিজেপির লোক। বিজেপি থেকে দাঁড়িয়েছিল।" বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীত দাস বলেন, "এক সময় বিজেপি করত ঠিকই। পরে তৃণমূলে কনভার্ট হয়েছে। কারণ তৃণমূল করা ছাড়া এভাবে চাকরি দিতে পারবে না।" 

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখা হচ্ছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
Annapurna Yojana: “অন্নপূর্ণা যোজনায় ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০ তারিখ নিয়ে কী বললেন ?
“অন্নপূর্ণা যোজনায় ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০ তারিখ নিয়ে কী বললেন ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget