এক্সপ্লোর

Soumendu Adhikari: সাড়ে পাঁচ ঘণ্টা পার, সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ জারি কাঁথি থানায়

Contai Police Station:ফের কাঁথি থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী। শুক্রবারের পর আজ সকাল দশটা নাগাদ আবার কাঁথি থানায় আসেন তিনি।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ফের কাঁথি থানায় (contai police station) জিজ্ঞাসাবাদের (questioning) মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) ছোট ভাই সৌমেন্দু অধিকারী (soumendu adhikari)। শুক্রবারের পর আজ সকাল দশটা নাগাদ আবার কাঁথি থানায় আসেন তিনি। পথবাতি দুর্নীতি-সহ একাধিক মামলায় গত শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। সেই সূত্রেই আজ ফের থানায় আসার কথা ছিল তাঁর। তিনি ঢোকার পরে আসেন তাঁর আইনজীবীও।

জিজ্ঞাসাবাদ চলছেই...
সাড়ে পাঁচ ঘণ্টা পেরিয়েও জিজ্ঞাসাবাদ চলছে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক সৌমেন্দুর। এসেই আইসি-র ঘরে ঢুকে যান শুভেন্দুর ছোট ভাই। প্রশাসন সূত্রে খবর, কাঁথি পুরসভার তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে সারদা আর্থিক দুর্নীতির মামলার একাধিক ফাইল লোপাটের অভিযোগ আনা হয়। প্রধানত আজ সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই সৌমেন্দুকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। জিজ্ঞাসাবাদ চলছে এখনও। শুক্রবার টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সৌমেন্দু অধিকারীকে। আজ সাড়ে পাঁচ ঘণ্টা পেরিয়ে আর কত ক্ষণ এই জিজ্ঞাসাবাদ চলে সেটাই দেখার। এর মধ্যে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, নন্দীগ্রামে ভোটের ফল মেনে নিতে পারেনি। 

প্রেক্ষাপট...

এর আগে, ৭ অক্টোবর, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুজো মিটতেই কাঁথি থানার তলবি নোটিস পেয়ে শুক্রবার হাজির হন সৌমেন্দু অধিকারী।  দুর্নীতি এবং বেনামী সম্পত্তি সংক্রান্ত অভিযোগে প্রায় ১০ ঘণ্টারও বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।তৃণমূলে থাকাকালীন প্রায় প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। পুরসভার মেয়াদ ফুরনোর পরও প্রশাসকের দায়িত্ব সামলেছেন সৌমেন্দু। কাঁথি পুরসভার দায়িত্বে থাকাকালীন পুরসভার পথবাতি বসানো থেকে শুরু করে, রাঙামাটি শ্মশানের জমি বিক্রি করে স্টল বিলি, সারদার ফাইল উধাও, কাঁথি প্রভাত কুমার কলেজে টেন্ডারে কারচুপি, পুরসভার ত্রিপল চুরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে সৌমেন্দুর বিরুদ্ধে মামলায় দায়ের হয়। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে বেনামে সৌমেন্দুর বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে। বিষয়টি নিয়ে এর মধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে। গেরুয়া শিবিরের প্রশ্ন, আগে কেন এই অভিযোগগুলি তোলা হয়নি? নন্দীগ্রামের ভোটের ফলাফল মেনে না নিতে পেরেই এই সব চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ বিজেপি শিবিরের। 

আরও পড়ুন:'কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট' নিয়ে ফের একবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শুভেন্দুর ভাই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget