এক্সপ্লোর

Madhyamik 2025: মাধ্যমিকের আগেরদিন তারস্বরে পাড়ায় মাইক, বন্ধ করতে গেলে পুলিশের ওপরেই হামলা!

Madhyamik Exam 2025: প্রথমে হুগলি, তারপরে জলপাইগুড়ি। মাইক বাজানোকে কেন্দ্র করে তৈরি হল সমস্যা।

কলকাতা: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়া দুরুদুরু বুকে, আর আগে শেষবারের মতো ঝালিয়ে নেওয়া সিলেবাস। এটাই তো প্রত্যেক বছরের দস্তুর। অনেক সময়েই দেখা যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অটো বা টোটো সার্ভিস দেওয়া হয় পাড়ায় পাড়ায়। একেবারে নিজেদের উদ্যোগেই। পাড়ায় কোনও পরীক্ষার্থী থাকলে মাইক বাজানোর ক্ষেত্রেও সতর্কতা দেখা যায়। তবে এই ছবি একেবারেই আলাদা। মাইক বাজানোর সতর্কতা তো নেই বটেই, উল্টে তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকেই! প্রথমে হুগলি, তারপরে জলপাইগুড়ি। সরস্বতী পুজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে তৈরি হল সমস্যা। শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হতে হল খোদ পুলিশকেই!

হুগলিতে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

আজ হুগলির পাণ্ডুয়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এখনও সরস্বতী পুজোর বিসর্জনের উৎসব শেষ হয়নি পাণ্ডুয়ার একটি পাড়ায়। আজ একেবারে তারস্বরে মাইক চালিয়ে সেই বিসর্জনই হচ্ছিল। পাড়ায় রয়েছে একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী। প্রধানত তাদের কথা ভেবেই মাইক থামানোর উদ্যোগ নেয় পুলিশ। কিন্তু মাইক বন্ধ করতে গিয়ে বাধার সম্মুখীন হয় পুলিশ প্রথমে বচসা এবং তারপরে হামলা। মাইক বাজানো বন্ধ করতে গিয়ে মাথা ফাটল পান্ডুয়া থানার অফিসারের। ইটের আঘাতে মাথা ফাটল ASI-এর, এক ভিলেজ পুলিশও আহত। 

জলপাইগুড়ির গরালবাড়ি-নাগপাড়ায় তারস্বরে মাইক, থামাতে গেলে পুলিশের ওপর হামলা

আর হুগলির পরে জলপাইগুড়ি, বিষয় সেই মাইক। জানা যাচ্ছে, জলপাইগুড়ির গরালবাড়ি-নাগপাড়ায় তারস্বরে মাইক বাজছিল। যথারীতি এলাকায় ছিল প্রচুর মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ মাইক বন্ধ করতে গেলে পুলিশের ওপর হামলা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে, কেবল মাইকের আওয়াজ কমাতে বলাতেই পুলিশের উপর হামলা করা হয়েছে। শুধু পুলিশের ওপর হামলারই নয়, অভিযোগ, বেধড়ক মারা হয় পুলিশকে। করা হয় গাড়ি ভাঙচুরও। আহত হয়েছেন একজন পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেই জানা যাচ্ছে। 

আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তাদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে সকাল ১০টা ৪৫-এ। পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

আরও পড়ুন: Dippendu Biswas: দীপেন্দু বিশ্বাসের জীবন নিয়ে সিনেমা, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সোহম চক্রবর্তী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget