এক্সপ্লোর

Dippendu Biswas: দীপেন্দু বিশ্বাসের জীবন নিয়ে সিনেমা, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সোহম চক্রবর্তী

Soham Chakraborty: এই ছবিতে দিপু-র ভূমিকায় দেখা যাবে 'ময়দান' অভিনীত শিল্পী আমন মুন্সিকে। দিপুর কোচের চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তীকে

কলকাতা: ফুটবল যেন কথা বলে তাঁর পায়ে। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং, এই ৩টে ক্লাবেই। আর এবার, সেই ফুটবলারের গল্প পর্দায়। ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dippendu Biswas) -এর জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আসতে চলেছে নতুন ছবি 'দিপু'। দেশের হয়ে যিনি বারে বারে সম্মানিত হয়েছেন, সেই দীপেন্দুর জীবনের অনেকটাই রয়ে গিয়েছে অজানা। আর সেই দীপেন্দুর জীবনের গল্পই এবার আসতে চলেছে ছবির পর্দায়। ছোট দীপুর গ্রামের ফুটবল কোচের হাত ধরে স্বপ্ন দেখতে শেখা তারপরে কলকাতার মাঠে খেলা.. জয় করে আনা সম্মান.. এই স্বপ্নসফরকেই তুলে ধরা হবে পর্দায়। 

এই ছবিতে দিপু-র ভূমিকায় দেখা যাবে 'ময়দান' অভিনীত শিল্পী আমন মুন্সিকে। দিপুর কোচের চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। দিপুর জীবনের আদর্শ হলেন দীপেন্দু বিশ্বাস। এই প্রথম কোনও স্পোর্টস ড্রামায় দেখা যাবে সোহমকে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে বর্ষা সেনগুপ্তকে। প্লেব্যাক শিল্পী বর্ষার রুপোলি পর্দায় অভিনয়ে অভিষেক ঘটবে এই ছবির মধ্যে দিয়েই। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল বন্দ্য়োপাধ্যায়, তুলিকা বসু, মৌসুমী সাহা, বিশ্বনাথ বসু, সুমিত গঙ্গোপাধ্যায়, তমাল রায় চৌধুরী, দেব রঞ্জন নাগ, অনুশ্রী ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। ছবিটি পরিচালনা করছেন, মিউজিক ডিরেক্টর শ্রী প্রীতম। কাহিনী চিত্রনাট্য সংলাপ এবং সঙ্গীতের দায়িত্বে রয়েছেন পরিচালক নিজেই। দীপেন্দু বিশ্বাস নিজেও এই ছবিতে অভিনয় করেছেন নিজেরই চরিত্রে। 


Dippendu Biswas: দীপেন্দু বিশ্বাসের জীবন নিয়ে সিনেমা, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সোহম চক্রবর্তী
Dippendu Biswas: দীপেন্দু বিশ্বাসের জীবন নিয়ে সিনেমা, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সোহম চক্রবর্তী

এই ছবিটি নিয়ে সোহম বলছেন, 'কেরিয়ারে এই প্রথম এমন একটা চরিত্রে অভিনয় করতে চলেছি, যেটা আমায় ভাবাচ্ছে। নতুন স্বপ্ন দেখাচ্ছে, আমি রোমাঞ্চিত হচ্ছি। গ্রাম বাংলার একটা খুব সাধারণ ঘরের ছেলের স্বপ্নপূরণের গল্প। তারই কোচের চরিত্রে রয়েছি আমি। দীপেন্দু বিশ্বাস না থাকলে এই ছবিটা ভাবা অসম্ভব ছিল। ওঁর তত্ত্বাবধানেই ছবিটি তৈরি হচ্ছে। সেই সঙ্গে 'বর্ষা এন্টারটেইনমেন্ট'-কে অনেক ধন্যবাদ। এই ধরণের বিষয় নিয়ে কাজ করতে গেলে সবসময়ে আলাদা ইচ্ছে বা রুচির প্রয়োজন হয় গ্রামবাংলার ছেলেদের ইচ্ছে, তাদের স্বপ্নপূরণের খিদে, ভালোবাসা, আবেগ, উন্মাদনা'র ঝলক রয়েছে গল্পের পরতে পরতে। এই ছবির আরও যে দিকটা বলতে হবে, সেটা হল এই ছবিটা ভীষণ উদ্বুদ্ধ করতে পারবে সাধারণ মানুষকে। সবাই মন ভাল করে বাড়ি ফিরবেন।'

ছবিটির শ্যুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে। 

আরও পড়ুন: Vicky Kaushal: 'ছাবা' ভিকি কৌশলকে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে ধন্যবাদও দিচ্ছেন অল্লু অর্জুন! কী করেছেন তিনি?

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget