এক্সপ্লোর

South 24 Paragana News: 'বাংলায় কথা বললে মারধর' ! 'এক ডাকে অভিষেক'-এ ফোন; বিধায়কের উদ্যোগে বাড়ি ফিরলেন বিষ্ণুপুরের শ্রমিক

Migrant Labour Issue: বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের উদ্যোগে অবশেষে বাড়ি ফিরেছেন শ্রমিক।

বিষ্ণুপুর (দক্ষিণ ২৪ পরগনা) : বাংলাদেশি সন্দেহে ফের বাংলার এক শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠল। মহারাষ্ট্রের নাগপুরে বাংলার পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। দঃ ২৪ পরগনার বিষ্ণুপুরের শ্রমিক তিনি। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এরপর 'এক ডাকে অভিষেক'-এ ফোন করে নিজের অবস্থার কথা জানান ওই শ্রমিক। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের উদ্যোগে অবশেষে বাড়ি ফিরেছেন শ্রমিক।

ওই শ্রমিক বলেন, "বাংলায় কথা বললে মারধর করত। বাইরে বের হতে পারতাম না। কোম্পানির মালিকও চলে গিয়েছিলেন। ওইজন্য আমরা আসতে পারছিলাম না। আমরা বাংলায় কথা বলছি, আমরা বাঙালি...এটাই আমাদের সবথেকে বড়...ওরা থানায় নিয়ে গেছে। স্থানীয়রা মারধর করত। 'এক ডাকে অভিষেক'-এ কল করেছিলাম। কল করতে ওরা বলল..দেখছি। তারপর দাদা একদিন ফোন করলেন, বললেন... চিন্তা করিস না, দেখছি। ওইদিনই রাতে দাদা আমাকে ফোন করলেন। খাবার খরচ পাঠালেন। হুড়োহুড়ি করে আমি তো ট্রেনের টিকিটও কাটতে পারিনি। ওই অবস্থায় কোনওভাবে বিনা টিকিটে চলে এসেছি।" এ প্রসঙ্গে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) উনি ফোন করেছিলেন। তারপরে অফিস থেকে আমার মোবাইলের সঙ্গে সব কিছু দিয়ে দেওয়া হয়। তারপরে আমি আমাদের জেলা পরিষদের সদস্যকে বলি, এটা দেখে কথাবার্তা বলতে। যা যা করণীয় সহযোগিতা করে দেওয়া হবে। সেইমতোই কথা বলে জেলা পরিষদের সদস্য ওঁর সঙ্গে যোগাযোগ করেন। ওঁকে সহযোগিতা করা হয়েছিল।" 

দিনকয়েক আগেই মুম্বইয়ে আক্রান্ত হয়েছিলেন আরও এক পরিযায়ী শ্রমিক। ধারের টাকা ফেরত চাওয়ায় বীরভূমের নলহাটির ওই শ্রমিকের ২টি কানই কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল ঠিকাদারের বিরুদ্ধে। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে আসেন ২৫ বছরের রাহুল সিংহ। ৮ মাস আগে মুম্বইয়ের মালাডে রাজমিস্ত্রির কাজ করতে যান নলহাটির যুবক। তাঁর অভিযোগ, ঠিকাদারকে ১০ হাজার টাকা ধার দিয়েছিলেন। বাড়ি আসার সময় সেই টাকা ফেরত চাইতেই তাঁর ওপর ব্লেড নিয়ে হামলা চালান ঠিকাদার ও তাঁর সঙ্গীরা। কেটে নেওয়া হয় ২টি কান। গুরুতর জখম অবস্থায় কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরে আসেন ওই পরিযায়ী শ্রমিক। নলহাটি থানায় অভিযোগ দায়ের হয়।

অভিযোগ, পাওনা টাকা চেয়েছিলেন ঠিকাদারের কাছে। এটাই ছিল তাঁর ‘অপরাধ’। তা নিয়ে গোলমালের জেরে বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের উপরে ব্লেড দিয়ে হামলা হয়েছে।     

  

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget