এক্সপ্লোর

লাইনে ফাটল, কলেজ পড়ুয়ার উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনা থেকে বাঁচল ট্রেন

একেবারে দুভাগ হয়ে গেছে রেল লাইন। তা দেখতে পেয়েই লাল ওড়না উড়িয়ে প্রাণপনে ট্রেন থামানোর চেষ্টা করছেন কলেজ পড়ুয়া। চিৎকার করছেন অন্যান্যরাও।

রঞ্জিত হালদার,  দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদা-ক্যানিং শাখার বিদ্যাধরপুর স্টেশনের কাছে রেললাইনে ফাটল। এক কলেজ পড়ুয়ার তত্পরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। একঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামতির পর, স্বাভাবিক ট্রেন পরিষেবা। 


একেবারে দুভাগ হয়ে গেছে রেল লাইন। তা দেখতে পেয়েই লাল ওড়না উড়িয়ে প্রাণপনে ট্রেন থামানোর চেষ্টা করছেন কলেজ পড়ুয়া। চিৎকার করছেন অন্যান্যরাও। শেষমেশ থামল ট্রেন। এক কলেজ পড়ুয়ার তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ ক্যানিং-সোনারপুর লোকাল। রক্ষা পেলেন বহু যাত্রী। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিদ্যাধরপুর স্টেশনের কাছে। 

আরও পড়ুন, আইআইটি খড়্গপুরে চাকরির বন্যা, ২.৫ কোটি টাকার বেতন অফার

সকাল পৌনে ৯টা নাগাদ স্টেশনে ঢুকছিল আপ ক্যানিং-সোনারপুর লোকাল। কলকাতার বঙ্গবাসী কলেজের পড়ুয়া মৃত্যুঞ্জয় দাসের বাড়ি রেল লাইনের পাশেই। তিনি জানিয়েছেন, দোকানে যাওয়ার সময় রেল লাইনে বড়সড় ফাটল দেখতে পান। দেখতে পান ওই লাইনেই ট্রেন আসছে।বঙ্গবাসী কলেজের ওই ছাত্র বলেন, "আমি ফাটল দেখতে পাই। এক মহিলার কাছ থেকে ওড়না নিয়ে ওড়াই, দুর্ঘটনা রুখতে পেরে খুশি।"

লাল ওড়না উড়তে দেখে ট্রেন থামান চালক। সপ্তাহের প্রথম কাজের দিন। অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই ব্যস্ত।  এই রকম দিনে বড়সড় দুর্ঘটনা রুখতে পেরে খুশি কলেজ পড়ুয়া মৃত্যুঞ্জয়। মেরামতির জন্য ঘণ্টাখানেক ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয় পরিষেবা। 

অন্যদিকে,  দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাতলা সেতুতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মাছ ব্যবসায়ীর। মৃতের নাম প্রফুল্ল রাউত। পুলিশ সূত্রে খবর, রবিবার  ভোর সাড়ে পাঁচটা নাগাদ ক্যানিংয়ের  আড়ত থেকে মাছ কিনে বাইকে চড়ে বাসন্তীর হাড়ভাঙায় যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। মাতলা নদীর সেতুর ওপর কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
CPIM in Dharmatala Chaos: SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP

ভিডিও

Dharmatala Chaos | ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ! | ABP ANANDA LIVE
Samik Bhattacharya on Kolkata Protest | 'দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে' : Samik Bhattacharya
Sebaashray: ‘সেবাশ্রয়ের অ্যান্টিচেম্বার হাসিনার আয়নাঘর টাইপের কিছু নাকি?’, প্রশ্ন তুললেন বিজেপি নেতা অভিজিৎ
Narendra Modi on NEET |
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget