এক্সপ্লোর

IIT Kharagpur Placement: আইআইটি খড়্গপুরে চাকরির বন্যা, ২.৫ কোটি টাকার বেতন অফার

IIT Job Placement Offers: ইনস্টিটিউটের তরফে বলা হয়েছে, এবছর ১৬০০টি চাকরির অফার এসেছে পড়ুয়াদের কাছে। যা আইআইটি-এর মধ্যে সর্বোচ্চ প্লেসমেন্ট।

কলকাতা: করোনাকালে দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজে যেমন ক্যাম্পাসিং-এ চাকরির মন্দা দেখা দিয়েছিল, ২০২১-এ ঠিক তার উল্টো। এবছর ক্যাম্পাসিং-এ পড়ুয়াদের জন্য চাকরির যেন বন্যা। ইনস্টিটিউটের তরফে বলা হয়েছে, এবছর ১৬০০টি চাকরির অফার এসেছে পড়ুয়াদের কাছে। যা আইআইটি-এর মধ্যে সর্বোচ্চ প্লেসমেন্ট।

প্রথম পর্যায়ের ১০ দিনের মধ্যে প্লেসমেন্টে এই কৃতিত্ব অর্জন করেছে আইআইটি। শনিবার আইআইটির তরফে একটি বিবৃতিতে এমনটাই দাবি করা হয়। এও জানা গিয়েছে এই প্লেসমেন্টে এক ছাত্রকে ২.৪ কোটি টাকার সর্বোচ্চ অফার করা হয়েছে। অন্য ২২ জন ছাত্রকে ০.৯-২.৪ কোটি টাকার CTC অফার করা হয়েছে।                 

আইআইটি খড়গপুর ১১ ডিসেম্বরের মধ্যে এই বছরের জন্য প্লেসমেন্টের প্রথম পর্যায়টি শেষ করেছে এবং দ্বিতীয় পর্যায়টি ২০২২-এর  জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু করার প্রস্তাব করা হয়েছে। আইআইটি খড়গপুরের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) ৪০০ এর বেশি প্রি প্লেসমেন্ট অফার (পিপিও) নিয়ে শুরু হয়েছিল।  আইআইটি কেজিপি তার প্লেসমেন্ট ড্রাইভের সপ্তম দিনে ১৫০০ হাজার শিক্ষার্থীকে প্লেসমেন্ট দিয়েছে যা আগের বছরের মোট প্লেসমেন্ট পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।        

আরও পড়ুন, ফের ব্যাঙ্ক ধর্মঘট, সমস্যায় পড়তে পারেন SBI-এর গ্রাহকরা              

IIT খড়গপুরের ছাত্ররা ২.৪ কোটি টাকার CTC-এর ২২টিরও বেশি অফার পেয়েছে যার মধ্যে ১০টিরও বেশি অফার দেশীয় কোম্পানিগুলি দিয়েছিল৷ প্রায় ৩৫টি বিদেশি সংস্থাও এই প্লেসমেন্টে ছিল। প্রতি কোম্পানিতে নিয়োগের গড় সংখ্যাও বেড়েছে, যার ফলে প্রতিদিন অফারের সংখ্যা সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানান হয়েছে।                     

এই বছর সফ্টওয়্যার, কোডিং, অ্যানালিসিস, কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ব্যাঙ্কিং/ফাইনান্স সহ সমস্ত সেক্টরের কোম্পানিগুলি এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্লেসমেন্ট সেশনের প্রথম পর্বে গুগল, মাইক্রোসফট, মাইক্রোন টেকনোলজি, উবার, হানিওয়েল, এক্সেল-এর মতো সংস্থারা অংশগ্রহণ করেছিল। 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget