এক্সপ্লোর

South 24 Paragana News: জানুয়ারির প্রথম সপ্তাহে গঙ্গাসাগর মেলা, তার আগে জেলা প্রশাসনের 'মাথাব্যথা' মুড়িগঙ্গা নদীর চর !

Gangasagar Fair 2024 : দুয়ারে গঙ্গাসাগর মেলা, তাই তার আগে তড়িঘড়ি সমস্যা মেটাতে, শুক্রবার থেকেই অতিরিক্ত পলি কাটার যন্ত্র বসানো হয়েছে।

গৌতম মণ্ডল, কাকদ্বীপ : জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে গঙ্গাসাগর মেলা। তার আগে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর চর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে।

কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে তৈরি হয়েছে নতুন চর। এই অবস্থায় জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে গঙ্গাসাগর মেলা। কিন্তু, তার আগে এই চরই এখন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে ! কারণ, মেলার প্রস্তুতিতে বড়সড় বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। চর-এর কারণে প্রতিদিন ব্যাহত হচ্ছে ভেসেল চলাচল। এই পরিস্থিতিতে, বৃহস্পতিবার সেচ ও সুন্দরবন মন্ত্রীর উপস্থিতিতে জরুরি বৈঠক করেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক।

দুয়ারে গঙ্গাসাগর মেলা, তাই তার আগে তড়িঘড়ি সমস্যা মেটাতে, শুক্রবার থেকেই অতিরিক্ত পলি কাটার যন্ত্র বসানো হয়েছে। সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "আমাদের সমস্ত কিছু শেষ। যাতে পুণ্যার্থীদের কোনও রকম অসুবিধা না হয়, তার জন্য যা যা করণীয় সেচ দফতর পুরোটাই করবে। প্রশাসন পুরোটাই করবে।"  

সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, "২০১৬-'১৭ সালে একটা জাহাজ ডুবেছিল। কিন্তু, সেই জাহাজটা তোলা হয়নি। ফলে, স্বাভাবিকভাবে সেই জায়গাটা ওরকম হয়ে রয়েছে। তবে, তাতে এমন কোনও সমস্যা দেখা দেবে না। অতিরিক্ত ড্রেজার ২৫ তারিখের মধ্যে আসছে।"

মকর সংক্রান্তির দিন প্রতিবছরই গোটা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন এই গঙ্গাসাগর মেলায়। তাঁদের যাতায়াতের অন্যতম ভরসা এই কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। দীর্ঘদিন ধরেই এই নদীতে পলি জমতে থাকায় ভাটার সময় যাত্রী পারাপারের ভেসেল বন্ধ রাখতে হয়। মেলা শুরুর মাত্র দিন কুড়ি আগেও গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা ভেসেল বন্ধ রাখতে হচ্ছে। ফলে, প্রতিদিন চরম হয়রান হতে হচ্ছে সাগরের বাসিন্দা থেকে তীর্থযাত্রীদের। আগে, ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে নদীর পলি কাটা শেষ করার কথা থাকলেও এখন, অনিশ্চতায় তৈরি হয়েছে।

ভেসেল কর্মী সৌমেন মাইতি বলেন, "এই যে চর জমে যাচ্ছে, আমরা একটা লেভেলে চালিয়ে আসছি, হঠাৎ রাতে একটা চরে লেগে বসে গেল। যাত্রীরাও যেমন ভোগান্তিতে পড়বেন, আমরাও তেমনই ভোগান্তিতে পড়ব। সেই জোয়ার পড়লে ভাসলে ছাড়বে। ওই জাহাজটা যাতে তুলে নেওয়া যায় তার জন্য আবারও অনুরোধ করব প্রশাসনিক কর্মকর্তাদের কাছে।"

এখন সাগরমেলার আগে, এই সমস্য়া কাটিয়ে ওঠায় দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget