এক্সপ্লোর

South 24 Paragana : সম্পত্তি নিয়ে দুই পরিবারে বিবাদ, এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ মগরাহাটে

Magrahat Murder : অভিযোগ, গতকাল রাতে ফের দুই পরিবারের মধ্যে বচসা বাধে। সেখান থেকে হঠাৎ উত্তেজনা বেড়ে যায় ।

জয়দীপ হালদার, মগরাহাট (দক্ষিণ ২৪ পরগনা) : সম্পত্তি নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। গুরুতর জখম হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মহিতলায়। 

স্থানীয় সূত্রে খবর, সম্পত্তি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল রাতে ফের দুই পরিবারের মধ্যে বচসা বাধে। সেখান থেকে হঠাৎ উত্তেজনা বেড়ে যায় । অভিযোগ, প্রতিবেশী আবুল কালাম শেখের সাথে ঝামেলা হয় এজাজুল ও সিরাজুল শেখের। ঘটনাস্থলে আবুল কালাম শেখ ধারালো অস্ত্র দিয়ে কোপায় এজাজুলকে। ছাড়াতে যায় সিরাজুল । ছুরির আঘাতে গুরুতর আহত হন তিনিও ।

এরপর দু'জনকে মগরাহাট প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে এজাজুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আরেক আক্রান্ত সিরাজুলকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় আবুল কালাম শেখ ও হাফিজুল শেখ- দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনকয়েক আগে মগরাহাটে টাকা ফেরত দেওয়া হবে বলে ডেকে নিয়ে গিয়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় এক সিভিক ভলান্টিয়ার সহ দু’জনকে। এই ঘটনায় মূল অভিযুক্ত কারখানা মালিক জানে আলমকে গ্রেফতার করে পুলিশ।

মগরাহাটের মাগুরপুকুরে একটি কারখানার ভিতর থেকে উদ্ধার হয়, সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তাঁর বন্ধু কাপড় ব্যবসায়ী মলয় মাখালের রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী আমড়াতলা পঞ্চায়েত এলাকায় তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন। তাঁর বন্ধু নিহত বস্ত্র ব্যবসায়ী মলয় মাখালও তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন বলে দাবি স্থানীয়দের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মগরাহাটের মোহনপুরে সার-সহ একাধিক ব্যবসা আছে জানে আলমের। ১৫ বছর আগে বিভিন্ন জেলায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। মগরাহাটের মোহনপুরে পারিবারিক ব্যবসা, বিরাট পৈত্রিক বাড়ি আছে ধৃত জানে আলমের। তাঁর এক ভাই মোহনপুরেই বড় ইমারতি দ্রব্যের ব্যবসা আছে। অন্য দুই ভাইয়ের পৈত্রিক মাছের ভেড়ির কাজকর্ম সামলান। সেজো ভাই মোহনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget