এক্সপ্লোর

Duare Sarkar: মাংস-ভাত, সঙ্গে অন্যান্য পদ; শীতকালীন পিকনিকের আমেজে 'দুয়ারে সরকার' ক্যাম্প ভাঙড়ে

Oppositions Criticized: এই ঘটনা নিয়ে অবশ্য বিরোধীরা সরব হয়েছেন। সিপিএম, বিজেপি, আইএসএফ মনে করছে, এতে সরকারি টাকা নয়ছয় হয়েছে শুধু, কাজের কাজ কিছু হয়নি। 

রঞ্জিত হালদার, ভাঙড় : ঠিক যেন শীতকালীন পিকনিক ! দুয়ারে সরকারের ক্যাম্পে গেলেই মিলছে মাংস-ভাত। সঙ্গে ডাল, বেগুন ভাজা, পাঁচ মেশালি সবজির তরকারি, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। সরকারি পরিষেবার পাশাপাশি এমন জবরদস্ত গরম গরম খাবার নজর কাড়ছে। এই পরিস্থিতিতে মানুষের ঢল নামল ক্যাম্পে। সকাল থেকে বিকাল পর্যন্ত হাজার হাজার মানুষ ভিড় করলেন কাঁঠালবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। পুরোদস্তুর পিকনিকের আমেজে মঙ্গলবার দুয়ারে সরকারের ক্যাম্প (Duare Sarkar Camp) হল নিউটাউন লাগোয়া ভাঙড় ২ ব্লকের (Bhangar 2 Block) বেওতা ২ গ্রাম পঞ্চায়েতে।

বেওতার বাসিন্দা শ্যামলী মণ্ডল বলেন, ‘দু- কিলোমিটার দূর থেকে ক্যাম্পে এসেছিলাম। দু'-তিনটি প্রকল্পের ফর্ম ফিলআপ করতে অনেকটা সময় লেগে যায়। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকায় আমার মত অসংখ্য মানুষ ক্যাম্পে খেয়ে নেন। এতে কাজটা সুষ্ঠুভাবে হয়েছে।' 

এই ঘটনা নিয়ে অবশ্য বিরোধীরা সরব হয়েছেন। সিপিএম, বিজেপি, আইএসএফ মনে করছে, এতে সরকারি টাকা নয়ছয় হয়েছে শুধু, কাজের কাজ কিছু হয়নি। 

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, সাধারণ মানুষ সময় ব্যয় করে শুধু আবেদন করে যাচ্ছেন। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তাই ভিড় জমাতে দুয়ারে সরকার ক্যাম্পে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

এদিকে তৃণমূল সূত্রে বলা হচ্ছে, এর আগে সাত বার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেশিরভাগ মানুষ যাবতীয় সরকারি পরিষেবা পেয়ে গেছেন। তাই অষ্টম পর্যায়ে ৩৫ ধরনের পরিষেবা নেওয়ার জন্য দুয়ারে সরকার শিবিরে আর ভিড় করছেন না সাধারণ মানুষ। এজন্য বেওতা ২ এর প্রধান সাবির শেখের উদ্যোগে ক্যাম্প উপলক্ষে পাতপেড়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

সাবির শেখ বলেন, ‘সরকারি টাকা নয়ছয় হয়নি। বরং সরকার ক্যাম্প করার জন্য যত টাকা বরাদ্দ করেছিল তার থেকে অনেক বেশি টাকা খরচ করা হয়েছে। সাধারণ মানুষের মুখে একবেলা অন্ন তুলে দিয়ে অনেক আশীর্বাদ পেয়েছি। বিরোধীরা কী বলল তাতে কিছু যায় আসে না।' 

এ বিষয়ে ভাঙড় ২ এলাকার বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্যাম্পে সরকারিভাবে কোনও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়নি। এটা প্রধান নিজের ব্যক্তিগত উদ্যোগে করেছেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget