এক্সপ্লোর

Canning Murder Update : খুনের পরেই গা ঢাকা, ক্যানিংয়ের ঘটনায় গ্রেফতার ১ !

South 24 Paragana : নিহত নানু ওরফে নান্টু গাজি ক্য়ানিংয়ের ২৪২ নম্বর বুথে তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন।

ক্যানিং : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূলের বুথ সভাপতিকে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রশিদ জমাদারের এফআইআরে নাম ছিল। তৃণমূল বুথ সভাপতি নানু ওরফে নান্টু গাজিকে খুনের পরেই গা ঢাকা দেয় ওই দুষ্কৃতী। গতকাল রাতে বাড়ি ফিরতেই তাকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। শ্বশুর জুলফিকর গাজিকে পিটিয়ে মারার ঘটনায় মূল সাক্ষী ছিলেন তৃণমূলের বুথ সভাপতি নানু ওরফে নান্টু গাজি। তার জেরেই খুন কি না, খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ। 

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে গত ৩৮ দিনে বাংলায় ৫০-এরও বেশি মানুষের মৃত্য়ু হয়েছে। সন্ত্রাসের আতঙ্ককে ভুলতে দিচ্ছে না ! এইরকম ভয়াল এক পরিস্থিতিতে, দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিংয়ে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠল নৌশাদ সিদ্দিকির দল ISF-এর বিরুদ্ধে। নিহত নানু ওরফে নান্টু গাজি ক্য়ানিংয়ের ২৪২ নম্বর বুথে তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের রেদোখালি গাজিপাড়ায় বিজয়োৎসব পালন করেন তৃণমূল কর্মীরা। নিহত তৃণমূল নেতার পরিবারের অভিযোগ, এরপর রাত ১টা নাগাদ নানুকে ফোন করে বাড়ি থেকে বেরোতে বলা হয়। পরিবার সূত্রের দাবি, বাড়ি থেকে বেরোতেই নানুকে ঘিরে ধরে এলোপাথাড়ি কোপাতে থাকে দুষ্কৃতীরা ! চলতে থাকে বোমাবাজি। কিছুক্ষণ পরে মারাত্মক জখম অবস্থায় নানু গাজিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসী। কিন্তু, শেষরক্ষা হয়নি। 

ঘটনায় ISF-এর বিরুদ্ধে অভিযোগ উঠলেও, তা অস্বীকার করেন দলীয় বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনি বলেন, 'প্রতিটা মৃত্য়ুই বেদনাদায়ক। আরেকটা ঘটনা আমার কাছে এসেছিল। বাসন্তীতে ক্য়ানিংয়ের দিকে এধরনের একটা ঘটনা ঘটেছে। সেক্ষেত্রেও আমাদের নামে দোষ আসছে। ব্য়াপারটা হচ্ছে, আমরা বিরোধী, আমাদের দোষ চাপিয়ে দিচ্ছে। প্রত্য়েকটা মৃত্য়ু আমাকে পীড়া দেয়। কারণ সে যে দলেরই হোক না কেন, আমি মানুষ হিসেবে তাকে দেখতে চাই। তাও বলব, তদন্ত হোক। আইনের ঊর্ধ্বে কেউ না।'

নিহত তৃণমূল নেতার পরিবার এই ঘটনার নেপথ্যে আইএসএফ-কে দায়ী করলেও, স্থানীয় তৃণমূল বিধায়ক কিন্তু, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক যোগসূত্রই মানতে নারাজ ! কিন্তু, কেন এই মতবিরোধ ? সূত্রের দাবি, রাস্তা নিয়ে বিবাদের জেরে কয়েক বছর আগে পিটিয়ে মারা হয় তৃণমূল নেতা নানু গাজির শ্বশুর জুলফিকর গাজিকে। মলার মূল সাক্ষী ছিলেন নান্টু।

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস বলেন, 'যারা কুপিয়েছে তাদের এলাকাবাসী চিনতে পেরেছে। শ্বশুরের সাক্ষী চলছিল। চক্রান্ত করছিল বেশ কিছুদিন ধরে। ক্য়ানিং শান্তিপূর্ণ এলাকা। যারা খুন করেছে, তারা কোনও দলের হয় না। আমার মনে হয়, এতে কোনও পলিটিক্য়াল যোগ নেই। যারা ওঁর শ্বশুরকে ফোন করেছে, তারাই খুন করেছে।'

সঠিক কী কারণে তৃণমূল নেতাকে খুন করা হল ? এর নেপথ্যে রাজনৈতিক যোগসূত্র আছে ? না কি পুরোটাই ব্যক্তিগত আক্রোশের জের? সবদিক খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ।  চলছে জিজ্ঞাসাবাদ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget