এক্সপ্লোর

Gosaba : 'অঞ্চলে অঞ্চলে বিজেপির বীজ রোপণ করেছেন !' গোসাবায় দলীয় নেতার নিশানায় খোদ তৃণমূল বিধায়ক

Conflict within TMC : দলীয় কর্মীদের সামনে গোসাবার তৃণমূল বিধায়ক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি।

শান্তনু নস্কর, গোসাবা : বিজেপির (BJP) সঙ্গে আনাগোনা করছেন। অঞ্চলে অঞ্চলে বিজেপির বীজ রোপণ করেছেন। নিজের মত করে দল করছেন। কোনও বিরোধী দলের নেতা নন। গোসাবার তৃণমূল বিধায়কের (Gosaba TMC MLA) বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন, ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। যদিও এ নিয়ে গুরুত্ব দিতে নারাজ বিধায়ক সুব্রত মণ্ডল। 

তৃণমূলের পার্টি অফিসে চলছে কর্মিসভা। সেখানে দাঁড়িয়ে দলীয় কর্মীদের সামনে গোসাবার তৃণমূল বিধায়ক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। সুবিদালী ঢালির অভিযোগ, বিজেপির সঙ্গে আঁতাঁত রয়েছে এলাকার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডলের।

গোসাবার পাঠানখালিতে পার্টি অফিসে কর্মিসভায় যোগ দিয়েছিলেন সুবিদালী। ব্লক কার্যকরী সভাপতির পাশাপাশি, তিনি তৃণমূলের অঞ্চল সভাপতিও। সেখানেই বিধায়ককে নিশানা করেন তিনি। পরে সংবাদমাধ্যমের সামনেও নিজের অবস্থানে অনড় থেকেছেন তৃণমূল নেতা।

দলীয় নেতার নিশানায় বিধায়ক !

সুবিদালী ঢালি বলেন, "বিজেপির লোকগুলিকে দলে স্থান দেওয়ার বিরোধিতা করেছিলাম। চরম বিরোধিতা করেছিলাম। সেই প্রতিহিংসায় উনি আমাদের পাঠানখালি অঞ্চল ও গোসাবা ব্লকে দুটি করে পার্টি অফিস করেছেন। বিজেপির লোকেদের মাথায় তুলেছেন। তাঁদের দলের পতাকা হাতে তুলে, শৃঙ্খলা না মেনে ব্যক্তিগতভাবে উনি চালিয়ে যাচ্ছেন।"

যদিও অঞ্চল সভাপতি ও ব্লক কার্যকরী সভাপতির এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাননি তৃণমূল বিধায়ক। সুব্রত মণ্ডল বলেন, "আমাদের দলের লোক কেউ এটা বলবে না। যাঁরা বলছেন, নিন্দুকরা বলছেন। আমাদের দল সুশৃঙ্খলভাবে চলে । আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সুচিন্তিত লোকজন আছেন সমস্ত জায়গায়। এই ধরনের ব্যক্তিগত কে কোথায় মন্তব্য করছেন, তা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।" 

বিধায়ক গুরুত্ব দিতে না চাইলেও, পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে গোসাবায়। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির রাজ্য কমিটির সদস্য সঞ্জয় নায়েক বলেন, "এটা কিছুই নয়, ভাগাভাগি, লুঠপাট করে খাওয়া খাওই-র দ্বন্দ্ব। যারা গত ১১ বছর ধরে গোসাবাটাকে লুঠ করে খাচ্ছে, তাঁদের মধ্যে কারও কারও আজ ভাগে কম হয়ে যাচ্ছে। তাই একে অপরকে দোষারোপ করছেন। কর্মী সম্মেলনে বিজেপি আতাঁতের কথা বলছেন। আসলে কিছুই নয়, পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসবে, ততই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্রতর হবে।"

বিধায়ক যখন ব্লক নেতার নিশানায়, তখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সওকত মোল্লা জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন। তবে দলে কোনও কোন্দল নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, কারও মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget