এক্সপ্লোর

South 24 Paraganas: ফের ভুয়ো ডাক্তারের হদিশ, সুন্দরবন কোস্টাল এলাকা থেকে গ্রেফতার

Fake Doctor: পুলিশ সূত্রে জানা যায় ধৃত সোমনাথ ভট্টাচার্য তাঁর চিকিৎসা সংক্রান্ত সার্টিফিকেট ঠিকঠাক দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাঁকে আলিপুর আদালতে পাঠানো হয়।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ফের মিলল ভুয়ো ডাক্তারের (Fake Doctor) খোঁজ। পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো এম.বি.বি.এস চিকিৎসক (MBBS)। করা হল গ্রেফতার (Fake Doctor Arrested)। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) গোসাবার (Gosaba) ঘটনায় চাঞ্চল্য।

পুলিশের জালে ভুয়ো ডাক্তার

ভুয়ো এম.বি.বি.এস চিকিৎসককে গ্রেফতার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দীর্ঘদিন ধরে সুন্দরবন কোস্টাল থানা এলাকায় চেম্বার খুলেছিলেন তিনি। এমবিবিএস পরিচয় দিয়ে এলাকায় চিকিৎসা করতেন সোমনাথ ভট্টাচার্য নামের এক ব্যক্তি। 

দিন কয়েক আগেই সোমনাথ ভট্টাচার্যের চেম্বারে চিকিৎসা করাতে আসেন এক দম্পতি। তাদের কিছু সমস্যা হওয়ায় ওই চিকিৎসকের উপর সন্দেহ হয়। এরপর ওই দম্পতি সুন্দরবন কোস্টাল থানার দ্বারস্থ হন। এরপর অভিযুক্ত ওই চিকিৎসক সোমনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত সোমনাথ ভট্টাচার্য তাঁর চিকিৎসা সংক্রান্ত সার্টিফিকেট ঠিকঠাক দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাঁকে আলিপুর আদালতে পাঠানো হয়। অভিযুক্তকে ১০ দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে বলে জানান পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা যায় হাওড়ার লিলুয়া থেকে দীর্ঘদিন আগেই সুন্দরবন কোস্টাল থানা এলাকায় একটি চেম্বার খোলেন সোমনাথ ভট্টাচার্য। পুলিশ সূত্রে আরও জানা যায়, তিনি গোসাবা থানার আরামপুর গ্রামে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতেই থাকেন। এছাড়া আরও খবর, এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছিল সুন্দরবন কোস্টাল থানায়।

আরও পড়ুন: Amdanga : পুলিশকে নিশানা, এলাকায় মাদক-বিরোধী মিছিল আমডাঙার তৃণমূল বিধায়কের; জানাবেন অভিষেককে

কাঁকসায় ভুয়ো চিকিৎসক

দিন কয়েক আগে আরও এক ভুয়ো চিকিৎসকের খোঁজ মেলে কাঁকসায়। অন্যের রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কাঁকসায় গ্রেফতার করা হয় ওই ভুয়ো চিকিৎসককে। ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ধৃত ভুয়ো চিকিৎসকের নাম দেবাশিস পোড়ে। জানা যায় তিনি কলকাতার গড়িয়ার বাসিন্দা।

দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসকের পরিচয় দিয়ে পানাগড়ের একটি ক্লিনিকে চিকিৎসা করে চলেছিলেন।‌ কিছু মানুষের সন্দেহ হওয়ায় স্বাস্থ্য আধিকারিকেরর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা।‌ অভিযোগ পেয়ে স্বাস্থ্য আধিকারিক তদন্তে নামেন এবং জানতে পারেন সম্পূর্ণ ভুয়া চিকিৎসক এই দেবাশিস পোড়ে। তারপর থেকেই পুলিশের নজর এড়িয়ে ছিলেন ওই ভুয়ো চিকিৎসক।‌

এরপর পানাগড় বাজার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় দেবাশিসকে। পরদিন দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় মহকুমা আদালতে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Shankar Ghosh | পাহাড়ে বিনিয়োগ টানতে নবান্নে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক | ABP ANANDA LIVE
Papar Leak Bill | লোকসভার পর রাজ্যসভায় পাস পরীক্ষা সংশোধনী বিল। সংসদে বিল পাসের পর ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget