এক্সপ্লোর

Amdanga : পুলিশকে নিশানা, এলাকায় মাদক-বিরোধী মিছিল আমডাঙার তৃণমূল বিধায়কের; জানাবেন অভিষেককে

TMC MLA : "মাদক কোথা থেকে আসছে পুলিশ সব জানে, সব জেনেও মাদক কারবারীদের ধরছে না পুলিশ!" সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক!

আমডাঙা : পুলিশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে এলাকায় মাদক-বিরোধী মিছিল করলেন আমডাঙার তৃণমূল বিধায়ক (Amdanga TMC MLA)। ফের একবার আমডাঙা থানার পুলিশকে নিশানা রফিকুর রহমানের। আমডাঙায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে। নেশা আমডাঙাকে শেষ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে নালিশও জানাবেন বলে জানিয়েছেন রফিকুর রহমান। এদিন দারিয়াপুর এলাকায় মাদক-বিরোধী মিছিলে হাঁটেন আমডাঙার তৃণমূল বিধায়ক।

বিস্ফোরক বিধায়ক !

মাদক কারবারের প্রতিবাদ করাতেই কি খুন হতে হয়েছে নৈহাটির শিবদাসপুরে তৃণমূলকর্মী জাকির হোসেনকে ? মূল অভিযুক্ত, মাদক কারবারি নাবালককে উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে গ্রেফতারের পর সেই প্রশ্নের উত্তর পেতে যখন মরিয়া পুলিশ, সেই আবহেই পুলিশের বিরুদ্ধে মাদক কারবারে মদত দেওয়ার বিস্ফোরক অভিযোগ তোলেন আমডাঙার তৃণমূল বিধায়ক। "মাদক কোথা থেকে আসছে পুলিশ সব জানে, সব জেনেও মাদক কারবারীদের ধরছে না পুলিশ!" এমনই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক! সরাসরি নিশানা করেছিলেন আমডাঙা থানার IC-কে। তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেছিলেন, সারা জেলার মধ্যে মাদকের ব্যবসা আমডাঙায় সবথেকে বেশি। আপনারা সার্ভে করে দেখতে পারেন। IC সাহেবের উদ্যোগেই বলতে পারেন আপনি। কারা মাদকের ব্যবসা করে, উনি তো চেনেন তাদের। IC সাহেব ভালই চেনেন তাদের।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন জায়গায় মাদক ব্যবসার জাল বিছিয়েছিল তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত নাবালক। যার অন্যতম ছিল আমডাঙা। এই প্রেক্ষাপটেই পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন স্থানীয় তৃণমূল বিধায়ক।  

এরপর উত্তর ২৪ পরগনার দারিয়াপুরে একটি ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, আমি আমডাঙার পুলিশকেই বলব, আমডাঙার পুলিশের সবার ভূমিকা কিন্তু, এ ব্যাপারে ভাল নয়। কারণ, একটা চায়ের দোকানে আমি চা খাই, তার পাশে একটা নাকি অটো-টোটো চলে, হেরোইন-টেরোইন বিক্রি হয়। তাকে একজন বলল ওগুলো করিস না, পুলিশ ধরবে। প্রকাশ্যে চেঁচিয়ে বলছে, কেউ পারবে না। পুলিশ আমাদের গায়ে হাত দেবে না। তাই বলছিলাম, আপনারা একত্রিত হোন।

আরও পড়ুন ; বারাসাত কলেজে ইউনিয়ন রুমে মদের আসর! দেখে ফেলায় টিএমসিপি-র সদস্যদের প্রাক্তন নেতাকে মারধরের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget