এক্সপ্লোর

South 24 Paraganas: ভাঙড়ে কাকিমাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক

South 24 Paraganas News: অভিযোগকারিণীর চাঞ্চল্যকর দাবি, ঘটনার পরে অভিযুক্ত তাঁকে বিষয়টি চেপে যেতে বলে। নগদ ৫০ হাজার টাকা আর মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়ার প্রলোভনও দেখানো হয় তাকে। 

রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগণা: গোটা রাজ্য তোলপাড় একের পর এক ধর্ষণের ঘটনায়। উত্তাল রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছেন বিরোধীরা। কোথাও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ কোথাও আবার ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ। সেই তালিকায় যোগ হল দক্ষিণ ২৪ পরগণার (South 24 Paraganas) ভাঙড়ও (Bhangar)। 

দক্ষিণ ২৪ পরগণায় গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত

প্রথমে ধর্ষণ। তারপর সেই কীর্তি চাপা দিতে একের পর এক উপায় অবলম্বন। কখনও ঘটনা ধামচাপা দিতে মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়ার প্রলোভন দেওয়া, সঙ্গে টাকার ভেট। আর তাতেও রাজি না হওয়ায় খুন করার পর্যন্ত হুমকি দিতে পিছপা হয় না দুষ্কৃতী।

রাজ্যে একের পর এক ধর্ষণ কিংবা গণধর্ষণের অভিযোগের তালিকা আরও দীর্ঘ হল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের কাশীপুর থানা এলাকার একটি ঘটনায়। এবার কাকিমাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় উঠল ভাসুরপো। বৃহস্পতিবার কাশীপুর থানায় এই অভিযোগ দায়ের করেন মহিলা।

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছে দেওয়া অভিযোগকারিণীর বিবরণ অনুযায়ী, বুধবার রাতে খাওয়া-দাওয়ার পরে তিনি শৌচকর্মের জন্য বাইরে বের হন। সেই সময় তাকে হঠাৎ কেউ পিছন থেকে মুখ চেপে ধরে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায়। অভিযোগকারিণীর দাবি, ধর্ষণের পরে তিনি বুঝতে পারেন, অভিযুক্ত তাঁরই ভাসুরপো। 

অভিযোগকারিণীর আরও চাঞ্চল্যকর দাবি, ঘটনার পরে অভিযুক্ত তাঁকে বিষয়টি চেপে যেতে বলে। নগদ ৫০ হাজার টাকা আর মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়ার প্রলোভনও দেখানো হয় তাকে। কিন্তু রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মহিলার অভিযোগ। বৃহস্পতিবার ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ভাসুরপোকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন: Hanskhali Case : সৎকার নিয়ে উঠছে প্রশ্ন, আজ সিবিআই দফতরে হাঁসখালির নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদা

অন্যদিকে শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ। শনিবার শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম নেতা ও কর্মীরা। শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বামেরা। পাশাপাশি, এদিন নির্যাতিতার গ্রামে যাওয়ার কথা রয়েছে বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিদলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget