এক্সপ্লোর

Hanskhali Case : সৎকার নিয়ে উঠছে প্রশ্ন, আজ সিবিআই দফতরে হাঁসখালির নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদা

CBI Interrogates Victims Mother & Cousin : শুক্রবারই শ্মশানের কর্মীর বয়ানেও উঠে আসে, অল্প বয়সী ছেলেদের কথা! সেই অল্প বয়সীরা কারা? অপরাধ ধামাচাপা দিতেই কি তারা সক্রিয় হয়ে উঠেছিল?

নদিয়া : হাঁসখালিকাণ্ডে (Hanskhali)  এবার সিবিআই (CBI) দফতরে ডাকা হল নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দফায় দফায় নাবালিকার মা, বাবাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। এরপর শনিবার ফের নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। সূত্রের খবর, হাঁসখালিকাণ্ডে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। 

সৎকার করেছিল কারা?

৫ এপ্রিল সকালে হাঁসখালির নির্যাতিতার সৎকার করেছিল কারা? এবার বিস্ফোরক দাবি করেন গ্রামের শ্মশানের কর্মী! সেখানে তাঁর স্পষ্ট কথা, ডেথ সার্টিফিকেট লাগে না, সেদিন বাঁশে বেঁধে, মাদুরে পেঁচিয়ে মেয়েটির দেহ পোড়ানোর জন্য আনে কয়েকটি ছেলে। সঙ্গে দু’তিন জন বয়স্ক লোকও ছিল। বাবা পরে এসেছিল। কিন্তু ময়নাতদন্ত না করে, তড়িঘড়ি সৎকার করা হল কেন? এই প্রসঙ্গেই বিস্ফোরক অভিযোগ করেন মৃতার বাবা। 

এই প্রেক্ষিতে শুক্রবারই শ্মশানের কর্মীর বয়ানেও উঠে আসে, অল্প বয়সী ছেলেদের কথা! সেই অল্প বয়সীরা কারা? অপরাধ ধামাচাপা দিতেই কি তারা সক্রিয় হয়ে উঠেছিল? এর উত্তর খুঁজে বের করাটাই এখন সিবিআইয়ের চ্যালেঞ্জ!গত ৫ এপ্রিল যে শ্মশানে নাবালিকার সৎকার হয়েছিল, শুক্রবার সেখান থেকে নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা। নির্যাতিতার বাড়ি থেকে সংগ্রহ করা নমুনা সঙ্গে মূল অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার হওয়া নমুনার DNA TEST-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবার কি সুবিচার পাবে? উত্তর দেবে সময়ই।

 নির্যাতিতাকে জীবন্ত পোড়ানো হয়নি তো : BJP
হাঁসখালিকাণ্ডে নির্যাতিতাকে জীবন্ত পোড়ানো হয়নি তো? শুক্রবার গ্রামে এসে এমনই চাঞ্চল্যকর প্রশ্ন তুলল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এই ঘটনাকে হাতিয়ার করে ফের রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছে বিজেপি। তৃণমূল অবশ্য এসবে গুরুত্ব না দিয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে। আর তৃণমূল-বিজেপি দু’দলকে একসারিতে ফেলে আক্রমণ করেছে সিপিএম।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget