এক্সপ্লোর

South 24 Paraganas: মাটির দেওয়াল ধসে মৃত্যু মা ও দুই কিশোরী কন্যার !

Wall Collapse: মর্মান্তিক এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত ১৩ অগাস্ট জলপাইগুড়ির রাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল ২ শিশুর।

গৌতম মণ্ডল, কলকাতা : মাটির দেওয়াল ধসে মৃত্যু হল মা ও দুই কিশোরী কন্যার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের আঁচনা গ্রাম পঞ্চায়েতে। মৃতদের নাম- বৃহস্পতি কর্মকার ( ৪৫) ,  শীলা  কর্মকার (১৫) ও প্রিয়া কর্মকার ( ১০)। মর্মান্তিক এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত ১৩ অগাস্ট জলপাইগুড়ির রাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল ২ শিশুর।

বিস্তারিত...

মন্দিরবাজারের আঁচনা গ্রাম পঞ্চায়েতের রামনাথপুর কর্মকারপাড়া। এখানে ওই বিধবা মহিলা বৃহস্পতি কর্মকার তাঁর দুই কিশোরী কন্যাকে নিয়ে থাকতেন। তাঁর স্বামী ৬-৭ বছর আগে মারা গেছেন। মাটির বাড়ির অবস্থা ছিল খুবই শোচনীয়। দরজা প্রায় ছিল না বললেই চলে। এরকম একটা বাড়িতে তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করছিলেন। পরিচারিকার কাজ করে কোনও রকমে দুই মেয়েকে নিয়ে সংসার চালাতেন বৃহস্পতি। এর পাশাপাশি সামান্য কিছু হাতের কাজ করতেন। দীর্ঘদিন ধরে এই পরিবারটিকে আবাস যোজনার তালিকাভুক্ত করার দাবি ছিল। কিন্তু, প্রথমে তা করা হয়নি বলে অভিযোগ। পরে অবশ্য বাংলা আবাস যোজনায় তাঁদের তালিকাভুক্ত করা হয়। তার প্রথম কিস্তির টাকাও এসে গিয়েছিল। সেই টাকায় ইটের দেওয়াল তুলেছিলেন মহিলা। মাটির বাড়ির পাশেই এক কামরার ঘর তৈরি হচ্ছিল। এরপর গত ৩০ অগাস্ট দ্বিতীয় কিস্তির টাকা আসে। কিন্তু, সেই টাকা এখনও ব্যাঙ্ক থেকে তোলেননি বৃহস্পতি। তার আগেই শেষ হয়ে গেল ৩ প্রাণ।

তাঁদের প্রতিবেশীরা জানিয়েছেন, ১০-১২ বছর ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন তাঁরা। গতকাল রাত ৯টা-৯টা পর্যন্ত তাঁরা (মহিলা ও তাঁর দুই কন্যা) ঠিকই ছিলেন। প্রতিবেশীর ঘর থেকে টিভি দেখে ফেরেন বৃহস্পতি কর্মকার। সকালে প্রতিবেশীরা গিয়ে দেখেন, তাঁরা তিনজন দেওয়ালে চাপা পড়ে রয়েছেন। এরপর শাবল ও কোদাল নিয়ে এসে মাটি পরিষ্কার করে তাঁদের তিনজনের দেহ উদ্ধার করা হয়। ভাঙা ঘরের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ভাত। তাহলে কি রাতের খাবার আগেই দুর্ঘটনা ঘটে গেছে ?   

স্থানীয়দের বক্তব্য, এখনও অনেক পরিবার এরকম মাটির বাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করেন। রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও টানা বৃষ্টি হয়ে চলেছে। ফলে, এই সমস্ত মাটির বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। প্রাণ হাতে নিয়েই বসবাস করছেন অনেক মানুষ। যে কোনও বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে তাঁদেরও। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Panchayat Bill : পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget