এক্সপ্লোর

South 24 Paraganas: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, বোমা ফেটে জখম ২ শিশু

South 24 Paraganas: বাড়ির পাশে জঙ্গলে রাখা ছিল তাজা বোমা। সেখান থেকেই বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটে বিপত্তি। বোমা ফেটে গুরুতর জখম হয়েছে দুই শিশু।

জয়দীপ হালদার, উস্তি (দক্ষিণ ২৪ পরগণা): বোমাকে (Bomb) বল ভেবে খেলতে গিয়েছিল শিশু। ঘুণাক্ষরেও আন্দাজ করেনি যে কী সাংঘাতিক জিনিসের দিকে হাত বাড়াচ্ছে সে। কিন্তু যা হওয়ার, তাই হল। বোমা বিস্ফোরণ হয়ে জখম (injured) হয় শিশু। 

বোমা ফেটে জখম শিশু

দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বোমা ফেটে জখম হল শিশু। জখম শিশুকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়।
কে বা কারা রেখে যায় বোমা সেই নিয়ে খোঁজ চলছে।

কোথায় বোমা পায় শিশুটি?

বাড়ির পাশে জঙ্গলে রাখা ছিল তাজা বোমা। সেখান থেকেই বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটে বিপত্তি। বোমা ফেটে গুরুতর জখম হয়েছে দুই শিশু। ঘটনাটি ঘটেছে উস্তির উত্তর কুসুমের কেয়াকনাতে। আহত শিশুদের ডায়মন্ড হারবার মহকুমার হাসপাতলে নিয়ে আসে পরিবারের সদস্যরা। তবে পরে ওই দুই শিশুকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Flight Problem: বিকট শব্দ বিমানে, আতঙ্কে যাত্রীদের চিত্‍কার! রাঁচি-কলকাতা ইন্ডিগোর উড়ান ঘিরে সমস্যা

দিন দুই আগে রতুয়ায় বোমা ফেটে জখম হয়ল এক নাবালিকা। রতুয়ার গৌরীপুরে চাষের জমিতে ঘাস কাটতে গেলে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে গুরুতর আহত হয় ৯ বছরের নাবালিকা। গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যালে। 

গত ২৭ মার্চ বর্ধমানে বাগান পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে জখম হন গৃহকর্তা। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী এবং বম্ব ডিটেকশন স্কোয়াড। পুলিশ কুকুর নিয়ে গোটা এলাকা জুড়ে চালানো হয় তল্লাশি।

শনিবার উত্তর ২৪ পরগনার জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে বটগাছের কোটর থেকে ৮টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাধুমাঠ অঞ্চল থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বীজপুরেও আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ-এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।  

সেরা শিরোনাম

BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget