এক্সপ্লোর

South 24 Pargana News: চিকিৎসকদের 'লাইভ লোকেশন' বিজ্ঞপ্তিতে বিতর্ক, প্রত্যাহারের নির্দেশ স্বাস্থ্য অধিকর্তার

বারুইপুর হাসপাতাল-বিতর্কে স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন,  ‘স্বাস্থ্য ভবন এমন কোনও নির্দেশ দেয়নি, এটি সুপারের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। হাসপাতালের সুপারকে তলব করে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।’

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর মহকুমা হাসপাতালে সুপারের নির্দেশিকাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ‘হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করতে হবে চিকিৎসকদের। আউটডোর, ওটি, জরুরি বা অন্য বিভাগে গেলে পাঠাতে হবে লোকেশন। ৩ স্বাস্থ্য আধিকারিকের ফোন নম্বরে পাঠাতে হবে লাইভ লোকেশন।’

আর এই নির্দেশিকাতেই চিকিৎসক মহলের একাংশে তৈরি হয়েছে ক্ষোভ। নির্দেশিকা চূড়ান্ত অসম্মানজনক বলে সরব হয়েছে বিভিন্ন চিকিত্‍সক সংগঠন । বারুইপুর হাসপাতাল- (Baruipur Hospital) বিতর্কে স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন,  ‘স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) এমন কোনও নির্দেশ দেয়নি, এটি সুপারের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত । হাসপাতালের সুপারকে তলব করে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, করোনা রোগীর (Covid-19) চিকিত্সায় অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগে সম্প্রতি কলকাতার (Kolkata) একটি হাসপাতাল ও একটি নার্সিংহোমকে জরিমানা করে স্বাস্থ্য কমিশন। দুর্ব্যবহারের জন্য রোগীর আত্মীয়ের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইবারও নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য কমিশনের (Health Commission) নির্দেশনামায় বলা হয়েছে, সিআইটি রোডের হরাইজন লাইফ লাইন নার্সিংহোম দীপ্তি ভট্টাচার্য নামে ওই রোগিণীকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় চিকিত্সা সংক্রান্ত নথি ও ডিসচার্জ সামারি সঠিকভাবে দেয়নি।

রোগিণীর করোনা পরীক্ষার রিপোর্টও ৭ দিন বাদে দেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে ওই নার্সিংহোমকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য কমিশন। অন্যদিকে, করোনায় মৃত রোগী অলক ঘোষের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও বকেয়া বিলের কারণ দেখিয়ে রোগীর মৃতদেহ আটকে রাখার অভিযোগ ওঠে আলিপুরের CMRI হাসপাতালের বিরুদ্ধে।

এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার জরিমানা ও হাসপাতালের সিইও-কে মৃত রোগীর পরিবারের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য কমিশন। নার্সিংহোম ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনামা খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানানো হবে।

আরও পড়ুন: By Election 2022: উচ্চমাধ্যমিক চলাকালীনই বালিগঞ্জ-আসানসোলের উপ-নির্বাচন, কবে হতে পারে ভোট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget