এক্সপ্লোর

By Election 2022: উচ্চমাধ্যমিক চলাকালীনই বালিগঞ্জ-আসানসোলের উপ-নির্বাচন, কবে হতে পারে ভোট?

নির্বাচন কমিশন সূত্রে খবর ‘৬ মাসের মধ্যেই করাতে হবে উপনির্বাচন, এমনই বলা আছে সংবিধানে’ সেইজন্যই ১৮ এপ্রিলের মধ্যে উপ নির্বাচন করাতে হবে। 

কলকাতা: ১২ এপ্রিলই হবে বালিগঞ্জ (Ballygunge) ও আসানসোলের (Asansol) উপ-নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে (State Election Commission) খবর উপনির্বাচনের দিনক্ষণ পরিবর্তনের সম্ভাবনা কম। কালই নির্বাচন কমিশনকে উপ নির্বাচনের দিন পরিবর্তনের জন্য চিঠি দেয় রাজ্য। উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝেই পড়েছে আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর ‘৬ মাসের মধ্যেই করাতে হবে উপনির্বাচন, এমনই বলা আছে সংবিধানে’ সেইজন্যই ১৮ এপ্রিলের মধ্যে উপ নির্বাচন করাতে হবে।

উল্লেখ্য আসানসোল (Asansol) ও বালিগঞ্জ (Baliganj) উপনির্বাচনের দিন পরিবর্তন চেয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে গতকালই মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়। ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন (Asansol and Baliganj By Election)। ওই সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় দিন বদলের আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়। তবে সম্ভবত রাজ্যের আর্জিতেও বদলাচ্ছে না দিনক্ষণ। যদিও এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি কমিশনের তরফে। 

১২ এপ্রিল আসানসোল (Asansol), বালিগঞ্জে (Ballygunge) উপনির্বাচন (By-Election)। আসানসোল লোকসভা, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সময়েই চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট। বাবুল সুপ্রিয়ের ইস্তফায় আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট। ১৬ এপ্রিল বালিগঞ্জ, আসানসোল ২টি উপনির্বাচনেরই গণনা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। একইদিনে ছত্তীসগঢ়, বিহার, মহারাষ্ট্রের ৩টি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। ১৭ মার্চ ভোটের বিজ্ঞপ্তি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। 

উল্লেখ্য, বালিগঞ্জ বিধানসভায় মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে উপনির্বাচন হবে বালিগঞ্জে। সেখানে তৃণমূল প্রার্থী করেছে বাবুল সুপ্রিয়কে। যিনি গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভোটে লড়ে পরাজিত হন।  ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল। 

বালিগঞ্জে তৃণমূল প্রার্থী করার পর থেকেই বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন বাবুল। তিনি প্রশ্ন তোলেন, ‘কোনও বাঙালি কি কেন্দ্রের পূর্ণমন্ত্রী হতে পারেন না? নরেন্দ্র মোদি, অমিত শাহ কী মনে করেন! ' তবে কি মন্ত্রিত্ব না পাওয়ার জন্যই বিজেপি ছেড়েছিলেন বাবুল ? স্পষ্টতই তিনি বলে দিলেন , হ্যাঁ। দাবি করলেন, ৮ বছর ধরে পড়াশোনা করে রাজনীতি করেছেন, তাহলে তাঁকে পূর্ণমন্ত্রী করা হল না কেন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বাবুল খোলাখুলিই বলে দেন,  ভাল কাজ করে যদি ইনসেন্টিভ না পাই, তাহলে থাকব কেন। কেন একজন বাঙালিকে পূর্ণমন্ত্রী করা গেল না? কখনও মাথা নিচু করে থাকিনি!

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget