এক্সপ্লোর

South 24 Pargana: সেলফি তুলতে গিয়ে ঝিলের জলে তলিয়ে মৃত্যু যুবকের

দুই বন্ধু তাঁকে বাঁচাবার চেষ্টা করলেও উদ্ধার করতে পারেনি। জানা গিয়েছে, বাবাই দাস নামে ওই যুবক তিলজলার বাসিন্দা।

রঞ্জিত হালদার, বারুইপুর: সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে গেল তরুণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। দ্বাদশীর দুপুরে ৩ বন্ধু ঝিল পাড়ে বসেছিল। সেলফি তুলতে গিয়ে হঠাৎই পা পিছলে জলে পড়ে যায় তিলজলার তরুণ। 

দুই বন্ধু তাঁকে বাঁচাবার চেষ্টা করলেও উদ্ধার করতে পারেনি। জানা গিয়েছে, বাবাই দাস নামে ওই যুবক তিলজলার বাসিন্দা। মল্লিকপুরে তাঁর আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল। রবিবার সকালে আখনা ঝিল পাড়ে এসে সেলফি তোলার সময়েই বিপত্তি ঘটে। 

ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। দীর্ঘক্ষণ খোঁজ চালানোর পর স্থানীয়দের চেষ্টাতেই উদ্ধার হয়েছে তরুণের দেহ। 

দশমীতেই ভিডিও শ্যুট করতে গিয়ে বিপত্তি ঘটেছিল ভদ্রেশ্বরে। একাদশীর দিন ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কাছে। মৃতের নাম ধীরাজ পটেল (১৬)। সে ভদ্রেশ্বর ঝুপড়ির বাসিন্দা।

গতকাল দশমীর বিকালে তিন জনে মিলে রেললাইনের ধারে গিয়ে ফটোশ্যুট করছিল। সেই সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ভদ্রেশ্বর কেবিনের কাছে এক কিশোরকে এদিক ওদিক করে ছবি তুলছিল অপর এক জন। তার পাশে দাঁড়িয়ে দেখছিল ধীরাজ। আপ তিন নম্বর লাইনে ব্যান্ডেলগামী একটি লোকাল ট্রেন সজোরে হর্ন বাজিয়ে সেই সময় সেখান দিয়ে পাশ করছিল। হর্ন বাজালেও তা শুনতে পায়নি ব্যস্ত ওই কিশোর।  এরপর ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে রেললাইনের পাশে পাথরের ওপর পড়ে ধীরাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মর্মান্তিক এই ঘটনার ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। বন্ধুদের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। শেওড়াফুলি জিআরপি সূত্রে জানা গেছে, মাঝে মধ্যে তারা ভিডিও বানাত। গতকাল সেই ভিডিও বানতে গিয়েই সম্ভবত এই দুর্ঘটনা ঘটে। বন্ধুদের কাছ থেকে একটি মোবাইল আটক করেছে জিআরপি। ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে, তদন্তে নেমেছে শেওড়াফুলি জিআরপি।

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget