এক্সপ্লোর

South 24 Pargana High Tide : জলের তোড়ে ভাঙল সাগরের কপিল মুনির মন্দিরের রাস্তা

Kapil Muni Ashram : ' এই রাস্তা ভাঙলে মন্দির থাকবে না ' সংশয় প্রকাশ করেছেন আশ্রমের এক সন্ন্যাসী।

জয়দীপ হালদার, দক্ষিণ চব্বিশ পরগণা :  পূর্ণিমার ভরা কটালে উত্তাল বঙ্গোপসাগর। জলের তোড়ে ভাঙল দক্ষিণ ২৪ পরগনার সাগরের কপিল মুনির মন্দিরের সামনে কংক্রিটের রাস্তা। অন্যদিকে, জলের তোড়ে বাঁধ ভেঙেছে গোসাবার কালিদাসপুরে কাঁকসা নদীর। পথ ঘাট আর নদী আলাদা করার উপায় নেই। বাড়িতেও ঢুকেছে জল। 

পুবালি বাতাসে ভর করে অনেকটাই বেড়েছে সমুদ্রের জলস্তর। আজ সকাল থেকেই বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে। সাধারণ মানুষ ও পর্যটকদের সতর্ক করতে মাইকে প্রচার শুরু করেছএ ব্লক প্রশাসন। সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। কপিল মুনির আশ্রমের সামনে কংক্রিটের রাস্তা দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের। ' এই রাস্তা ভাঙলে মন্দির থাকবে না ' সংশয় প্রকাশ করেছেন আশ্রমের এক সন্ন্যাসী। বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করতে মাইকে প্রচার করছে ব্লক প্রশাসন।

প্রতিবছর এক দুর্ভোগ। কোনওদিন কি মুক্তি মিলবে এই যন্ত্রণা থেকে? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। 

মহিষমারিতে ঢুকছে জল
ভরা কটালে সমুদ্র বাঁধের ফাটল দিয়েই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) সাগরের মহিষমারিতে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। গ্রামবাসীদের দাবি, ইতিমধ্যেই অনেক চাষের জমি চলে গেছে জলের তলায়। বাঁধের কাছাকাছি কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সূত্রের খবর, স্থানীয় প্রশাসনের দাবি, বাঁধ মেরামতির জন্য সরঞ্জাম থাকলেও ভরা কটালের জন্য মেরামতির কাজ করা যাচ্ছে না।

নদীবাঁধ নিয়ে অভিযোগ: নামখানা ব্লকের অন্তর্গত পাতিবুনিয়া গ্রাম। গ্রামে নদীবাঁধ একেবারে ভাঙাচোরা অবস্থায়। অশনির মতো দুর্যোগের প্রভাবে ক্রমশ উত্তাল হয়েছে সমুদ্র। দুর্যোগের মেঘ যত ঘনীভূত হয়েছে, জলোচ্ছ্বাসে বানভাসি হওয়ার আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র ও নদী উপকূলবর্তী এলাকাগুলিতে ততই যেন জাঁকিয়ে বসেছে। সেবারও বাঁধ ভেঙে বিপর্যয়ের আশঙ্কা করেছেন প্রাকৃতিক বিপর্যয়ে ভুক্তভোগী মানুষগুলো। বঙ্গোপসাগর ও চিনাই নদীর মোহনায় অবস্থিত এই গ্রামে নদীবাঁধের যা অবস্থা, তাতে প্রবল জলোচ্ছ্বাস তো দূরের কথা, একটু জোরাল স্রোতের ধাক্কাও সামলাতে পারবে কি না, তা নিয়ে গ্রামবাসীদেরই সন্দেহ রয়েছে। বাসিন্দা নন্দন বর্মন যেমন বললেন, ' কোনও কাজ হয় না। যখনই দুর্যোগ আসে, তখনই জেসিবি এনে কাজ দেখানো হয়। ' 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget