এক্সপ্লোর

Kulpi TMC News: মারধর, বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কুলপির তৃণমূল নেতা

South 24 Pargana News: ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। তবে দীর্ঘদিনের ত্রাস হোসেন আলি গ্রেফতার হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় মানুষ।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ২০২১ ভোট পরবর্তী হিংসার ঘটনায় মারধর, বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। কুলপির হেলিয়াগাছির ত্রাস তৃণমূল পঞ্চায়েত সদস্য হোসেন আলি পুরকায়েতকে এবার গ্রেফতার করল পুলিশ। ধৃত হোসেন আলিকে রবিবার আদালতে নিয়ে যাওয়ার পথে চোর, চোর স্লোগান তুলে ধাওয়া করে এলাকার মানুষ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। তবে দীর্ঘদিনের ত্রাস হোসেন আলি গ্রেফতার হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় মানুষ।

রাজ্যে পালাবদলের পরই এমন ছবি যত্রতত্র দেখতে পাওয়া যাচ্ছে। ডিমের পাশাপাশি তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে কালিও। গ্রিন সিটি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দীকে। এই স্বপন নন্দী আরামবাগের প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক। কেরল থেকে গ্রেফতার, আরামবাগ থানায় আনার সময় তুলকালাম হয়। এই মামলায় আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, ধৃত বেড়ে হয়েছে ৪ জন। উল্লেখ্য, ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিলেন স্বপন নন্দী। গোঁফ কামিয়ে করেছিলেন ভোল বদল। তাতেও মিলল না রেহাই। শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছেন দুর্নীতিতে অভিযুক্ত আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। রবিবার পুলিশ তাঁকে এলাকায় আনতেই তুমুল জনরোষের মধ্যে পড়লেন তৃণমূল নেতা। গোঁফ কামিয়েও হল না রক্ষা। ভিন রাজ্য থেকে পুলিশ তো তাঁকে ধরে আনলই। উল্টে এলাকায় ফেরার পর জুটল ডিম...কালি...মার...। ছিঁড়ে ফেলা হল জামা। রবিবার জনরোষের মাঝে পড়ে এমনই অবস্থা হল, হুগলির আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দীর, যিনি তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদকও।  

কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছিল উলুবেড়িয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদবকে। তাঁর শ্বশুরবাড়ি ফুলেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে বাউড়িয়া থানার পুলিশ। তাঁর বিরুদ্ধেও অভিযোগ ২০২১ সালের পর বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি- সহ একাধিক অভিযোগ। সেই সময় শাসকদল তৃণমূল কংগ্রেসের পুলিশ থানায় অভিযোগ নেয়নি বলে অভিযোগ । ২০২৬ সালে পরিবর্তনের পর সেইসব বিজেপি কর্মীরা নতুন করে বাউড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ গ্রেফতার করে নির্মল যাদবকে। গ্রেফতার করা হয়েছে অশোকনগর-কল্য়াণগড় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা প্রবোধ সরকারকে। অভিযোগ, বেআইনিভাবে পুরসভার নথি পুড়িয়েছেন তিনি। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। গ্রেফতার করার সময় তৈরি হয় উত্তেজনা। তৃণমূল নেতাকে লক্ষ্য় করে তোলা হয় চোর স্লোগান।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
Advertisement

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget