এক্সপ্লোর

South 24 Pargana: জলপথে হানাদারের তাণ্ডব, পুলিশি তল্লাশিতে জঙ্গল থেকে উদ্ধার অপহৃত

South 24 Pargana Update: বাঘের জঙ্গলে ছেড়ে দিয়েছিল যে জলদস্যুরা, সেই ডেরা থেকেই পুলিশের তৎপরতায় নিরাপদে বেরোতে পারলেন ৩ নৌযাত্রী।

হিন্দোল দে, সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: নদীপথে জলদস্যুর হামলা! নৌকা সমেত যাত্রীদের অপহরণ! চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। লিখিত অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ঝড়খালির জঙ্গল থেকে যাত্রী সহ নৌকা উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। সাক্ষাৎ যেন মৃত্যুমুখ থেকে ফেরা। ঝড়খালির জঙ্গল থেকে উদ্ধার করে নদীপথে বের করে আনা হয়  তিন ব্যক্তিকে। বাঘের জঙ্গলে ছেড়ে দিয়েছিল যে জলদস্যুরা, সেই ডেরা থেকেই পুলিশের তৎপরতায় নিরাপদে বেরোতে পারলেন ৩ নৌযাত্রী। ভয়ঙ্কর অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। 

নদীপথে হানাদার:
২৩ হাজার ইট বোঝাই একটি নৌকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। অপহৃত ৩ যাত্রীকে ব্যাপক মারধর করা হয়। শেষ পর্যন্ত তাঁদের ছেড়ে দেওয়া হয় সুন্দরবনের জঙ্গলে।

পুলিশ সূত্রে খবর, রবিবার মাতলা নদীর জলপথ ধরে বসিরহাট থেকে রওনা হয়েছিল ২৩ হাজার ইটবোঝাই একটি নৌকা। গন্তব্য ছিল মৈপীঠ। কুলতলির জলসীমায় ঢোকার পর, রাত হয়ে যাওয়ার কারণে কুলিপাড়া টেঁক এলাকায় নৌকা নোঙর করেছিলেন ৩ যাত্রী। অভিযোগ, তখনই হামলা চালায় একদল জলদস্যু। ব্যাপক মারধর করা হয় যাত্রীদের। তারপর যাত্রী সমেত গোটা নৌকাই অপহরণ করে নেয় তারা।  উদ্ধার হওয়া নৌযাত্রী হান্নান মণ্ডল বলেন, 'জলদস্যুরা এসে আমাদের মারধর করে। সব নিয়ে চলে যায়।' কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে যোগাযোগ করতে না পেরে সোমবার সকালে কুলতলি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন নৌকার মালিক। 

থানায় অভিযোগকারী কাশেদ আলি মণ্ডল বলেন, 'আমি অনেকক্ষণ ধরে যোগাযোগ করতে পারছিলাম না। তারপরে সোমবার থানায় এসে অভিযোগ জানাই।' অভিযোগ পাওয়ার পরেই কুলতলি থানা, মৈপীঠ কোস্টাল থানা ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ তল্লাশি শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে ঝড়খালির জঙ্গল থেকে  নৌকার নিখোঁজ ৩ জন যাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাঁরা প্রত্যেকেই বসিরহাটের বাসিন্দা। 

গ্রেফতার দুই:
এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনেই কুলতলির পূর্ব 

আরও পড়ুন:  উত্তরবঙ্গে বর্ষণ চললেও দক্ষিণবঙ্গে এখনই নেই গরম থেকে স্বস্তি

সেরা শিরোনাম

Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget