এক্সপ্লোর

Weather Update: উত্তরবঙ্গে বর্ষণ চললেও দক্ষিণবঙ্গে এখনই নেই গরম থেকে স্বস্তি

West Bengal Weather Update: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দিল্লি ও সন্নিহিত এলাকায় প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তরবঙ্গে (North Bengal) এখনও বহাল বর্ষা (Monsoon), কিন্তু দক্ষিণবঙ্গে (South Bengal) নেই তেমন কোনও স্বস্তির খবর। কেমন থাকবে আজ বঙ্গের আবহাওয়া? কী জানাচ্ছে আবহাওয়া অফিস?

উত্তরে বর্ষা, দক্ষিণে গরম

উত্তরবঙ্গে বর্ষা এলেও, দক্ষিণবঙ্গে এখনই মৌসুমী বায়ু ঢোকার কোনও লক্ষণ নেই। আপাতত আরও চার-পাঁচদিন দক্ষিণবঙ্গে এমনই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে খবর হাওয়া অফিস সূত্রে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অস্বস্তি চরমে উঠতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দিল্লি ও সন্নিহিত এলাকায় প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। জারি হয়েছে কমলা সতর্কতা। সেখানে ৪৪ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে পারদ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

কী বলছে আবহাওয়া অফিস?

দক্ষিণবঙ্গের অস্বস্তিকর আবহাওয়া থেকে এখনই রেহাই নেই। গত ৩ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছিল মৌসুমী বায়ু। এরপর থেকে গতকাল অর্থাৎ ৬ তারিখ পর্যন্ত একেবারে একই জায়গায় স্থির ছিল মৌসুমী বায়ু। এবং আগামী কয়েকদিনেও যে তার কোনও অগ্রগতি হবে তেমন সম্ভাবনাও হাওয়া অফিস জানাচ্ছে না। ফলে বঙ্গের বাকি অংশে এখনই বর্ষা ঢোকার কোনও সম্ভাবনা নেই। 

আরও পড়ুন: Alipurduar: আলিপুরদুয়ারে বনকর্মীদের তৎপরতায় গর্ত থেকে উদ্ধার দলছুট হস্তি শাবক

দক্ষিণবঙ্গে কলকাতার তাপমাত্রা হয়তো স্বাভাবিকের মধ্যে রয়েছে। ৩৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। কিন্তু তার সঙ্গে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পই মূল সমস্যা তৈরি করছে। বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সবচেয়ে বেশি অস্বস্তিকর অবস্থা হবে। তাপমাত্রা ও প্রায় ৯০ ছুঁইছুঁই জলীয় বাষ্প এতেই অসহ্য গরম বাড়ছে। স্বাভাবিক নিয়মে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে প্রায় ১২ তারিখ হয়ে যায়। সেই সময় আসতেও বেশ কিছুদিন বাকি। 

এছাড়া উত্তর ভারত অর্থাৎ দিল্লি ও তার আশেপাশের রাজ্যগুলিতে রয়েছে অতিরিক্ত গরমের সতর্কতা। এছাড়া জম্মু অঞ্চল, হিমাচল প্রদেশেও একইভাবে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অর্থাৎ গোটা উত্তর ভারতের একটা বড় অংশ জুড়ে গরমের প্রকোপ বাড়বে। এবং এর প্রভাব পরোক্ষভাবে আমাদের রাজ্যেও পড়বে। 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget