এক্সপ্লোর

Diamond Harbour: সবুজসাথী প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়া পিছু ৫০ টাকা নেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে

দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক জানিয়েছেন, সবুজসাথী প্রকল্পে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

দক্ষিণ ২৪ পরগনা: সবুজসাথী প্রকল্পে (Sabooj Sathi Prakalpa) সাইকেলের জন্য পড়ুয়া পিছু ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল ডায়মন্ড হারবারের একটি স্কুলের বিরুদ্ধে। গত শনিবার খোর্দনলা বিপিনবিহারী শিক্ষাসদনে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সাইকেল।

অভিভাবকদের অভিযোগ, সবুজসাথী প্রকল্পের সাইকেল পেতে স্কুলকে ৫০ টাকা করে দিতে হয়েছে। না হলে সাইকেল দেওয়া হবে না বলে জানানো হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের তহবিলে টাকা না থাকায়, নুরপুর হাই মাদ্রাসা থেকে সাইকেলগুলি আনাতে পরিবহণ খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক জানিয়েছেন, সবুজসাথী প্রকল্পে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

সম্প্রতি সরকারি প্রকল্প ঘিরে দুর্নীতি (Corruption) প্রকাশ্যে এসেছিল কোচবিহারেও। রুপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল শীতলকুচি ব্লকের এক কর্মীর বিরুদ্ধে। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন  এক যুবতী।সম্প্রতি ও যুবতীর বিয়ে হয় কিন্তু রূপশ্রী প্রকল্পের টাকা না পাওয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছে তার কারণ জানতে চায়, লিটন ঘোষ নামে ওই কর্মী জানায়, '১০ হাজার টাকা দিলে টাকা পাওয়া যাবে।' পাশাপাশি এই কথা জানাজানি হলে তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এর পরেই শীতলকুচি ব্লকের ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে ওই দম্পতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও সোফিয়া আব্বাস। যদি অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্মী। 

গতবছর একশো দিনের প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল মালদায়। সম্প্রতি ১০০ দিনের প্রকল্প ঘিরে তীব্র তরজা শুরু হয়েছিল তৃণমূল-বিজেপির মধ্যে। একশো দিনের প্রকল্পে নানা দুর্নীতির অভিযোগ তুলে জনস্বার্থ মামলাও করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতেই সামনে এল ওই প্রকল্পে টাকা লোপাটের অভিযোগ উঠেছিল। অভিযোগের তীর গিয়েছিল পঞ্চায়েত প্রধান ও কর্মীদের একাংশের বিরুদ্ধে। গোটা ঘটনায় জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল বাবুপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশের। মালদার জেলাশাসক জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন, দম্পতির বিলাসবহুল গাড়ি থেকে কোটি কোটি কোটি টাকার মাদক উদ্ধার করল এসটিএফ

 যদিও দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছিলেন পঞ্চায়েত প্রধানের স্বামী। গাজোলের তৃণমূল পরিচালিত বাবুপুর পঞ্চায়েতের প্রধান। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে গ্রামবাসীরা জানান সেবার, ২০২০-২১ অর্থবর্ষে, ১০০ দিনের কাজের মাধ্যমে ড্রাগন ফল ও কলা চাষের প্রকল্প নেওয়া হয়। কিন্তু তাঁদের অভিযোগ, আদৌ কোনও কাজ হয়নি। তার বদলে প্রকল্পের বরাদ্দ টাকা, পঞ্চায়েত প্রধান-সহ তৃণমূলের একাংশ আত্মসাৎ করে নিয়েছেন। যদিও, ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী এবং স্থানীয় তৃণমূল নেতা ওবায়দুর হক। তিনি বলেছিলেন, 'সরকারি নিয়ম মেনে সমস্ত কাজ করা হয়েছে। টাকা আত্মসাৎ-এর অভিযোগ ভিত্তিহীন। বিরোধীরা চক্রান্ত করছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget