এক্সপ্লোর

Arms Recovered : পঞ্চায়েত ভোটের আগে জারি জেলায় জেলায় অস্ত্র উদ্ধার, দক্ষিণ ২৪ পরগনায় গ্রেফতার ২

South 24 Parganas News : পঞ্চায়েত ভোটের আগে যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। আর তার কয়েক মাস আগে রাজ্যের জেলায় জেলায় অস্ত্র উদ্ধার জারি। ডানকুনি, শাসন, কলকাতার পর দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থেকে অস্ত্র উদ্ধার। উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ (Police)। গ্রেফতার করা হয়েছে ২ জনকে।

আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রির জন্যই আনা হয়েছিল, খবর পুলিশ সূত্রের। কাদের কাছে অস্ত্র বিক্রি করার কথা ছিল, খতিয়ে দেখছে পুলিশ (Police)। আর ফের একবার অস্ত্র উদ্ধারের (Arms Recovered) পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত ভোটের আগে যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ।

রাজনৈতিক চাপানউতোর

ফের একবার অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা। সিপিএমের (CPM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর আক্রমণ, গোটা রাজ্য কার্যত বারুপের স্তূপের ওপর দাঁড়িয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী বগটুই কাণ্ডের পর দ্রুত অস্ত্র উদ্ধারের কথা বলেছিলেন। তাঁর কথা পুলিশ শুনছে না বা রাজ্যজুড়ে এত অস্ত্র, বোমা মজুত রয়েছে, যা উদ্ধার করা শেষ করা যাচ্ছে না।

রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্যও কার্যত একই সুরে অস্ত্র উদ্ধার নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন। পাশাপাশি আগামী পঞ্চায়েত ভোট নিয়েও প্রকাশ করেছেন আশঙ্কা। পাল্টা তৃণমূল (TMC) নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, ক্রমাগত অস্ত্র উদ্ধারের ঘটনাই প্রমাণ করে রাজ্য প্রশাসন সতর্ক রয়েছে। আর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র তো কেন্দ্রীয় বাহিনী নয়, উদ্ধার করছে রাজ্য পুলিশ। আসলে বিরোধীরা রাজ্যকে অশান্ত করতে চায়।

প্রসঙ্গত, গতকাল খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগ্নেয়াস্ত্র-সহ নিউ আলিপুরের বাসিন্দা অভিযুক্ত জয় চৌধুরীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police STF)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ। উদ্ধার হয়েছে ১৬ হাজার টাকার জাল নোট। তার আগে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর, মুর্শিদাবাদের ডোমকল, উত্তর ২৪ পরগনার শাসন থেকেও অস্ত্র উদ্ধার হয়েছিল।

আরও পড়ুন- ভাল নয় আর্থিক অবস্থা, বেশি ডিএ দিতে গেলে আসতে পারে আর্থিক বিপর্যয়, কার্যত মেনে নিল রাজ্য সরকার

সেরা শিরোনাম

TMC News: জোর করে হলফনামায় সই? থানায় বসেই জোর করে ভুয়ো স্বাক্ষর? গোপন ভিডিও ফাঁস করলেন অভিষেক
জোর করে হলফনামায় সই? থানায় বসেই জোর করে ভুয়ো স্বাক্ষর? গোপন ভিডিও ফাঁস করলেন অভিষেক
Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ

ভিডিও

Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget