এক্সপ্লোর

Canning News: গর্ভে যমজ সন্তান, বেরোল ২ কেজি ওজনের টিউমারও, ক্যানিং হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য

South 24 Parganas News: ডায়মন্ড হারবারের বাসিন্দা অনিন্দিতা পাত্রের সফল অস্ত্রোপচার হয়েছে। কয়েক মাস আগেই গর্ভে সন্তান ধারণ করেন অনিন্দিতা।

শান্তনু নস্কর, ক্যানিং: একে জটিল অস্ত্রোপচার। তাও আবার গ্রামের সরকারি হাসপাতালে। এই অসাধ্য সাধনই করে দেখাল ক্যানিং মহকুমা হাসপাতাল। সেখানে এক গর্ভবতী মহিলার পেট থেকে প্রায় দু'কেজি ওজনের টিউমার বের করে আনলেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন ওই মহিলা। তাঁর পেটের যমজ সন্তানও সুস্থই রয়েছে (Canning News)।

বিগত কিছুদিন ধরে অস্বাভাবিক ভাবে ফুলে  যাচ্ছিল সন্তানসম্ভবা মহিলার পেট

ডায়মন্ড হারবারের বাসিন্দা অনিন্দিতা পাত্রের সফল অস্ত্রোপচার হয়েছে। কয়েক মাস আগেই গর্ভে সন্তান ধারণ করেন অনিন্দিতা। পরীক্ষায় জানা যায়, যমজ সন্তানের মা হতে চলেছেন তিনি। কিন্তু বিগত কিছুদিন ধরে অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছিল তাঁর পেটের। প্রায় প্রতিদিনই ফুলে যাচ্ছিল পেট। তাতে চিকিৎসকদের দ্বারস্থ হন অনিন্দিতা (South 24 Parganas News)। 

পরীক্ষা করানো হলেই ধরা পড়ে আসল সমস্যা। চিকিৎসকেরা দেখেন যে, অনিন্দিতার পেটে বিশালাকার একটি টিউমার গজিয়ে উঠেছে। তাতে হাসপাতালে ভর্তি হতে বলা হয় অনিন্দিতাকে। বিষয়টি যে জটিল সে কথাও জানানো হয় তাঁকে। তাতে রোগী নিজে তো বটেও, চিকিৎসকরাও আশঙ্কিত ছিলেন। কিন্তু শেষ মেশ অস্ত্রোপচারে সম্মত হন দুই পক্ষই। 

আরও পড়ুন: Recruitment Scam:চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই, রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডি-র

অবশেষে ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি করা হয় অনিন্দিতাকে। গত সোমবার সেখানে অস্ত্রোপচার হয় অনিন্দিতার। হাসপাতালের শল্য চিকিৎসক শ্রুতর্ষি মণ্ডলের তদারকিতে, চিকিৎসক আসিফ কামাল এবং বিশ্বনাথ সর্দারের সহযোগিতায় ওই জটিল অস্ত্রোপচারটি সফল হয়। অনিন্দিতার পেট থেকে বের করা হয় ১ কেজি ৭৫৫ গ্রাম ওজনের একটি টিউমার। 

জটিল অস্ত্রোপচার সফল ভবে সম্পাদন করে নজির গড়ল ক্যানিংয়ের সরকারি হাসপাতাল

ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার, চিকিৎসক সুরেশ সর্দার জানিয়েছেন, অস্ত্রোপচারটি সফল হয়েছে। সুস্থ রয়েছেন অনিন্দিতা। তাঁর গর্ভস্থ সন্তানরাও সুস্থ রয়েছে বলে জানান তিনি। চিকিৎসকদের এই তৎপরতায় খুশি রোগীর পরিবার-পরিজনরাও। হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। ক্যানিং মহকুমা হাসপাতালে আগামী দিনে জটিল অস্ত্রোপচারের সাফল্য় আরও বাড়বে বলে মনে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।

সরকারি হাসপাতালে এমন জটিল অস্ত্রোপচার সম্পন্ন হলে, আগামী দিনে সরকারি হাসপাতালের  প্রতি সাধারণ মানুষের আস্থাও ফিরবে বলে মনে করা হচ্ছে। শহরের নামীদামি নার্সিংহোমে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালার পরিবর্তে, ঘরের কাছে সরকারি হাসপাতালেই মিলবে সব পরিষেবা। তার জন্য় সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উপর আর ওজোর দেওয়া উচিত বলে মত সাধারণ নাগরিকদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget