এক্সপ্লোর

Canning News: ক্যানিংয়ের লজে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পলাতক সঙ্গী

South 24 Parganas News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে লজের কর্মীদের সাহায্য়ে তাঁকে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যান মহসিন।

হিন্দোল দে, ক্যানিং: আর জি কর আবহেই ফের রাজ্যে ধর্ষণ করে খুনের অভিযোগ। ক্যানিংয়ের এক লজে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তাঁর সঙ্গীর বিরুদ্ধে। লজ থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন মোল্লা ওই মহিলার পরিচিত। শুক্রবার দুপুরে একসঙ্গে ওই লজে উঠেছিলেন তাঁরা। এর কিছু ক্ষণের মধ্যেই মহিলা অসুস্থ হয়ে পড়েন। (Canning News)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে লজের কর্মীদের সাহায্য়ে তাঁকে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যান মহসিন। ওই চিকিৎসক জানান, মহিলার মৃত্যু হয়েছে। এর পরই সকলের নজর এড়িয়ে মহিলাকে সেখানেই ফেলে পালিয়ে যান ওই যুবক। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে মহসিন নামের ওই যুবকের। লজের যে ঘরে উঠেছিলেন দু'জন, সেটিকে সিল করা হয়েছে। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। (South 24 Parganas News)

লজের ম্যানেজার শুভঙ্কর সেনাপতি জানিয়েছেন, "গতকাল সকাল ১০টা বেজে ৫৫ মিনিটে সই করে লজে ঢোকেন ওঁরা। ঘরের ভিতরের কোনও ফুটেজ আমাদের কাছে থাকে না। কিছু ক্ষণ পর ওই যুবক জানান, মহিলার শ্বাসকষ্ট হচ্ছে। আমরাও যাই। ওই যুবক মহিলাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিলেন। এর পর আমরা সকলে মিলে ওঁকে ডাক্তারের কাছে নিয়ে যাই।"

স্থানীয়রা জানিয়েছেন, মহিলা মারা গিয়েছেন বলে চিকিৎসক জানাতেই, সঙ্গে সঙ্গে গা ঢাকা দেন মহসিন। এর পর, শুক্রবার রাতে ওই মহিলার দাদা মহসিনের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্তপ্রক্রিয়া শুরু হয়েছে। ওই লজের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাতে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে জানা যাচ্ছে। 

পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুরে ওই লজে একসঙ্গেই ঢোকেন দু'জনে। পর লজের ঘর থেকে তাঁদের মধ্যে বচসা বাধে, যা বাইরে থেকেও শোনা যায়। এর পর ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলে লজের কর্মীদের জানান মহসিন। কী কারণে অসুস্থ হয়ে পড়েন, কী হয়েছে, তা যদিও খোলসা করেননি তিনি। তাই ঠিক ঘটেছিল, তা নিয়ে ধন্দ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে বোঝা যাবে বলে মনে করা হচ্ছে।

এখনই কোনও সিদ্ধান্তে উপনীত হচ্ছে না পুলিশ। হৃদযন্ত্র বিকল হয়ে ওই মহিলা মারা গিয়েছেন, না কি খুন করা হয়েছে? কেন পালিয়ে গেলেন মহসিন? মহিলার মৃত্যুতে কি মহসিন সরাসরি যুক্ত? এমন একাধিক প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যেই মহসিনের বাড়িতে যায় পুলিশের একটি দল। কিন্তু তাঁর খোঁজ মেলেনি। ক্যানিং থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তে নেতৃত্বে দিচ্ছে ক্যানিংয়ের এসডিপিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget