এক্সপ্লোর

Dholahat Incident Update মুখ্যমন্ত্রীর আশ্বাসের দুবছর পার, কবে হবে বাজির ক্লাস্টার? ঢোলাহাটের ঘটনায় উঠছে প্রশ্ন

South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে বাড়িতে মজুত করা বেআইনি বাজি প্রাণ কেড়েছে এক পরিবারের ৮ জনের।

কলকাতা: দু'বছর আগে মে মাসে ঢোলাহাটের মতোই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল। ঝলসে মৃত্যু হয় ১১ জনের। ঘটনার, ১১ দিন পর হেলিকপ্টারে করে খাদিকুলে গিয়ে গ্রিন বাজির ক্লাস্টার তৈরির আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কিন্তু দু বছর পরও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। তার মধ্যেই এবার পুলিশের গলায় শোনা গেল নতুন আশ্বাস। আদৌ এসবের বাস্তবায়ন হবে তো?

কবে হবে বাজির ক্লাস্টার? দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে বাড়িতে মজুত করা বেআইনি বাজি প্রাণ কেড়েছে এক পরিবারের ৮ জনের। দু বছর আগে, ২০২৩ সালের ১৬ মে, ঢোলাহাটের মতোই বিকট শব্দে বিস্ফোরণ হয় পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে। মৃত্যু হয় ১১ জনের। এই ঘটনার, ১১ দিন পর হেলিকপ্টারে খাদিকুলে যান মুখ্য়মন্ত্রী। দেন ক্লাস্টার তৈরির আশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব এবং সেখানে যারা বাজি কারখানার মালিক, বাজি কারখানা করতে চান, ফায়ার ক্র্যাকার নয়, যা জীবন নষ্ট করে।''  কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি কি দু বছর কেটে যাওয়ার পরও আদৌ বাস্তবায়িত হয়েছে? পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শুভঙ্কর মান্না বলেন, "২০২৩ সালে বৈঠক হয়েছিল। জমি চিহ্নিত হয়েছে। কাজ হয়নি... ম্যাগাজিনের প্রস্তাব দিয়েছিলাম। সেটাও করেনি।''

এগরার খাদিকুলে হাড়কাঁপানো দুর্ঘটনার পর কেটে গেছে দু-দুটো বছর। তারপর দক্ষিণ ২৪ পরগনার বজবজ, উত্তর ২৪ পরগনার দত্তপুকুর, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, হাওড়ার উলুবেড়িয়া থেকে কল্য়াণীর রথতলা, একের পর এক বিস্ফোরণে প্রাণ গেছে আমজনতার। কিন্তু গ্রিন বাজির ক্লাস্টার এখনও পর্যন্ত তৈরি হয়নি। এদিকে এবারের বিস্ফোরণের পর, পুলিশের গলায় শোনা গেছে নতুন আশ্বাস। ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, "লোকালয়ের মধ্যে বাচ্চা আছে, বয়স্ক আছে, পাড়া প্রতিবেশী আছে, বাজারহাট আছে, স্কুল-কলেজ আছে, সেখানে যাতে বাজি মজুত না করা হয়, যাতে স্টোরেজ করা যায় কোনও একটা সেফ জায়গায়, যেখানে মানুষের জনবসতি নেই, সেটা আমরা শীঘ্রই বৈঠক করব।''

এদিকে ঢোলাহাটের বেআইনি বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা করেছে পুলিশ। তবে, বেআইনি বাজির কারবারের কারণে আগেও গ্রেফতার হয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। পরে জামিনে ছাড়া পেয়ে ফের এই অবৈধ কারবারে যুক্ত হন। স্থানীয়দের একাংশের দাবি, পুলিশ কালীপুজোর সময় এসে টাকা নিয়ে যেত।  ADG দক্ষিণবঙ্গ জানিয়েছেন, অভিযোগ পেলে সত্যতা যাচাই করা হবে।

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget