এক্সপ্লোর

Diamond Harbour Blast : ডায়মন্ডহারবারে বাড়িতে বিস্ফোরণ, মৃত্যু, উদ্ধার গান পাউডার ও মিক্সার গ্রাইন্ডার

ডায়মন্ডহারবারে একটি বাড়িতে বিস্ফোরণ, মৃত্যু হয়েছে গৃহকর্তার। বাজি তৈরি করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে মিলেছে গান পাউডার ও মিক্সার গ্রাইন্ডার।

পার্থপ্রতিম ঘোষ ও জয়দীপ হালদার, ডায়মন্ডহারবার (দক্ষিণ ২৪ পরগনা) : ভয়াবহ বিস্ফোরণে (Blast) মৃত্যু হল এক ব্যক্তির। অভিযোগ বাড়িতে বসে বাজি তৈরির সময় বিস্ফোরণ ঘটে। উড়ে যায় চিলেকোঠার ছাদ, ক্ষতিগ্রস্ত হয় দরজা-জানালা। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে।

ঠিক কী ঘটেছে

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে রাজারতালুক অফিসপাড়া। বিস্ফোরণ ঘটে একতলার একটি বাড়িতে। স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে প্রথমে ভেবেছিলেন, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তাঁদের ভুল ভাঙে। 

কী জানাচ্ছেন স্থানীয়রা

প্রতিবেশীদের দাবি, ছুটে গিয়ে তাঁরা দেখেন, বারান্দায় পড়ে রয়েছেন বাড়ির মালিক ষাটোর্ধ্ব ধনঞ্জয় কর্মকার। তাঁকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত (dead) ঘোষণা করেন। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা ছিলেন না। 

পুলিশ কী জানাচ্ছে

পুলিশ সূত্রে দাবি, ঘটনাস্থলে মিলেছে গান পাউডার (Gun Powder) ও মিক্সার গ্রাইন্ডার। অভিযোগ, ধনঞ্জয় কর্মকার কালীপুজোর জন্য গান পাউডার ব্যবহার করে বাজি তৈরি করছিলেন। পুলিশের অনুমান, বিস্ফোরণ ঘটে একটি মিক্সার গ্রাইন্ডারে।

ঘটনাস্থলে যে গান পাউডার মিলেছে, তা বাজেয়াপ্ত করেছে পুলিশ (police)। সিল করে দেওয়া হয়েছে বাড়িটিকে। শুধুই কি বাজি বানানো হচ্ছিল? নাকি বিস্ফোরণের পিছনে অন্য কোনও কারণ আছে? তদন্তে নেমে এ সবই খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে, শনিবারই পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বাড়িতে বিস্ফোরণ ঘটে। মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে অনুমান করছে পুলিশ। অভিযুক্ত বিজেপি (BJP) কর্মী বলে দাবি গ্রামবাসী ও তৃণমূলের (TMC)। অভিযুক্ত দলের কর্মী হলেও ছাড় পাবেন না, দাবি বিজেপির।

আরও পড়ুন- দুই তৃণমূল নেতার জমি-বিবাদের জেরে মালদার মানিকচকের বালুটোলা গ্রামে বাড়ি ভাঙচুর, বোমাবাজি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget