এক্সপ্লোর

Jaynagar News: ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ, এবার জয়নগরে রাত পাহারার ডাক

South 24 Parganas: নাবালিকার বিচারের দাবিতে গত ২দিন ধরে পথে নামছে জয়নগর, কুলতলির বাসিন্দারা।

জয়নগর: নাবালিকা ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে ফুঁসছে জয়নগর (Jaynagar incident)। এবার রাত পাহারার ডাক দিয়েছেন কুলতলির বাসিন্দারা। চতুর্থীর রাতেও মোমবাতি হাতে প্রতিবাদ দেখান তাঁরা। 

ক্ষোভে ফুঁসছে জয়নগর: নাবালিকার বিচারের দাবিতে গত ২দিন ধরে পথে নামছে জয়নগর, কুলতলির বাসিন্দারা। সোমবার কুলতলিতে অবরোধ, অবস্থান, বিক্ষোভ দেখান বাসিন্দারা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তাঁরা। আর জি কর কাণ্ডের পর প্রাক স্বাধীনতার রাতে রাত দখলের ডাক দিয়েছিলেন মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার ময়নাতদন্ত হয় জয়নগরের নিহত নাবালিকার। কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করলেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কল্যাণী এইমসের চিকিৎসকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো উপস্থিত ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্য়াজিস্ট্রেটও। অন্য়দিকে, কলকাতা হাইকোর্ট প্রশ্ন তোলার পর, এই ঘটনায় এবার পকসো ধারা যুক্ত করেছে পুলিশ। নিহত বালিকার পরিবারের তরফে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেন্দ্রীয় সরকারের আওতাধীন কোনও হাসপাতালে ময়নাতদন্ত করা হোক। সেইমতো, শনিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পুলিশ। রবিবার সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, সোমবার কল্যাণী AIIMS-এ হবে ময়নাতদন্ত। ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন বারুইপুরের অ্য়াডিশনাল চিফ জুডিশিয়াল ম্য়াজিস্ট্রেট। যদি কল্যাণী AIIMS-এ ময়নাতদন্ত না হয় বা পরিকাঠামো না থাকে, তাহলে কল্যাণী JNM হাসপাতালে ময়নাতদন্ত হবে। AIIMS-এর চিকিৎসরাই JNM হাসপাতালে গিয়ে ময়নাতদন্ত করবেন।

হাইকোর্টের নির্দেশ মতো, সোমবার সকাল ৮টায় কাঁটাপুকুর মর্গ থেকে মৃতদেহ বের করা হয়। মোট ৬৮ কিলোমিটার পথ গ্রিন করিডর করে পুলিশি পাহাড়ায় সকাল ১০টা নাগাদ মৃতদেহ পৌঁছয় কল্যাণী JNM হাসপাতালে। সেখানে আসেন কল্যাণী এইমসের অটোপসি সার্জেনরা। পৌঁছন বারুইপুরের অ্য়াডিশনাল চিফ জুডিশিয়াল ম্য়াজিস্ট্রেটও। দুপুর ১২টা থেকে শুরু হয় ময়নাতদন্ত। ৩ ঘণ্টা ধরে ময়নাতদন্তের পর বিকেল ৪টে ৪০ মিনিটে কল্যাণী JNM হাসপাতাল থেকে মৃতদেহ বের করা হয় জয়নগরে নিয়ে যাওয়ার জন্য।                                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: North Dinajpur News: ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ, রোগী মৃত্য়ুকে কেন্দ্র করে ধুন্ধুমার রায়গঞ্জে

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget