এক্সপ্লোর

North Dinajpur News: ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ, রোগী মৃত্য়ুকে কেন্দ্র করে ধুন্ধুমার রায়গঞ্জে

Doctor Beaten: দোষীদের শাস্তির দাবিতে সকাল থেকে পেন ডাউন এবং ওপিডি বন্ধের হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের।

কলকাতা: রোগী মৃত্য়ুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical College and Hospital)। ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল। এক মহিলা চিকিৎসক এবং এক নার্সকে গালিগালাজ এবং ধাক্কা দেওয়ার অভিযোগ রোগীর পরিবার ও আত্মীয়দের বিরুদ্ধে। 

ফের হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ। রোগী মৃত্য়ুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। রোগী মৃত্য়ুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের এক মহিলা চিকিৎসক এবং এক নার্সকে গালিগালাজ এবং ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল রোগীর পরিবার ও আত্মীয়দের বিরুদ্ধে। দোষীদের শাস্তির দাবিতে গতকাল রাতেই আজ সকাল থেকে পেন ডাউন এবং ওপিডি বন্ধের হুঁশিয়ারি দেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এদিকে এদিন রাতেই ২ জনকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। আজ অভিযুক্তদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে। 

এদিকে ধর্মতলার অনশন মঞ্চে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ২জন জুনিয়র ডাক্তার। অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি, পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। আজ বিকাল সাড়ে চারটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হল। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্সরাও এতে অংশ নেবেন। জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সব জুনিয়র ডাক্তারকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়সচিব।

শনিবার, রাত সাড়ে আটটা থেকে, ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বায়ো টয়লেট বসানো নিয়ে সোমবার সকালেও পুলিশের সঙ্গে একপ্রস্ত বাদানুবাদ হয় জুনিয়র ডাক্তারদের। সন্ধেয় অনশনস্থলে চৌকি, টেবিল-চেয়ার নিয়ে যেতে বাধা দিলে, বউবাজার থানার পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় জুনিয়র ডাক্তারদের। ধীরে ধীরে তাঁদের সঙ্গে যোগ দেন আরও অনেকে। রাত অবধি বউবাজার থানার সামনে অবস্থান চলে। শেষ রাত দশটা নাগাদ চৌকি নিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। তবে ভ্য়ান আটকে রাখা হয়। তাতে অবশ্য় দমেননি জুনিয়র ডাক্তাররা। কাঁধে করে চৌকি নিয়ে, হেঁটেই বউবাজার থেকে ধর্মতলার উদ্দেশে রওনা দেন জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশপাশি দুটি LED স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Protest:সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন, মহামিছিলের ডাক ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget