এক্সপ্লোর

Canning Arms Recovered : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ক্যানিং, উদ্ধার অস্ত্র-বোমা, বারুদের গন্ধ চারিদিকে

TMC Inner Clash : ঘটনাকে ঘিরে সামনে চলে এল তৃণমূলের অঞ্চল সভাপতি ও যুব তৃণমূলের অঞ্চল সভাপতির গোষ্ঠীর বিবাদ। 

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং (Canning)। উদ্ধার হল বন্দুক (Arms Recovered), তাজা বোমা (Bombs Recovered)। তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতির ছেলে-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। গোটা ঘটনায় সামনে চলে এল তৃণমূলের অঞ্চল সভাপতি ও যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বিবাদ।

আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার

শুক্রবার রাতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। আর শনিবার সকালে মিলল তাজা বোমা। পঞ্চায়েত ভোটে মুখে যেন বারুদের গন্ধে ছেয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) ক্যানিং। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং উপপ্রধান ও অঞ্চল সভাপতির ছেলে। ঘটনাকে ঘিরে সামনে চলে এল তৃণমূলের অঞ্চল সভাপতি ও যুব তৃণমূলের অঞ্চল সভাপতির গোষ্ঠীর বিবাদ। 

কীভাবে সূত্রপাত

গন্ডগোলের সূ্ত্রপাত শুক্রবার রাতে। স্থানীয় সূত্রে খবর, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকার রাশ কাদের হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর বিবাদ চলছে। অভিযোগ, তার জেরে রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এই একনলা বন্দুক। মিলেছে ৬টি গুলিও। কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার সকালে, ড্রেন থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। ক্যানিংয়ের SDPO দিবাকর দাস বলেছেন, 'বন্দুক উদ্ধার হয়েছে, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, কাদের সংঘর্ষ খতিয়ে দেখা হবে'।

আতঙ্কে স্থানীয়রা, সামনে তৃণমূলের গোষ্ঠীবিবাদ

এদিকে, সংঘর্ষের পর বোমা-বন্দুক উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrest)। যাদের মধ্যে রয়েছেন ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মুসা শেখ এবং ওই পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে কুতুবউদ্দিন সর্দার। 

স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের অঞ্চল সভাপতি খতিব সর্দার ও যুব তৃণমূলের অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সর্দারের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ। তাদের মধ্যে সংঘর্ষের জেরেই শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দলের কোন্দলের কথা স্বীকার করে নিলেও, এর পিছনে বিজেপির হাত রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। 

আর কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। কিন্তু, এখনই যদি এই অবস্থা হয়, তাহলে ভোটের সময় কী হবে ? প্রশ্ন তুলছে ক্যানিংয়ের সাধারণ মানুষ

আরও পড়ুন- বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে উত্তেজনা

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
TMC Logo Tussle: ঋতব্রত তৃণমূল শিবিরে পর্যাপ্ত বিধায়ক থাকলেও, নেই কোনও সাংসদ! জোড়াফুল প্রতীকের লড়াইয়ে কী ভূমিকা হতে পারে NCPI-র?
ঋতব্রত তৃণমূল শিবিরে পর্যাপ্ত বিধায়ক থাকলেও, নেই কোনও সাংসদ! জোড়াফুল প্রতীকের লড়াইয়ে কী ভূমিকা হতে পারে NCPI-র?
Weather Update:কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD

ভিডিও

Surendranath Law College: পড়ুয়াদের চাপের মুখে সুরেন্দ্রনাথ ল'কলেজের ভাইস প্রিন্সিপালের ইস্তফা
Sumit Roy: শালবনি জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার সুমিত রায়ের
BJP on CPM: পুজোর আগে বামেদের পুজোর বইয়ের স্টল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা
BRICS Summit 2026:
BRICS Summit 2026: ব্রিকসের মঞ্চে 'জয় হো', মোদি, Xi Jinping, পুতিন 'পাওয়ার শো' | Putin | PM Modi

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget