এক্সপ্লোর

Rohit On Ashwin: অবসর ঘোষণার আগে রোহিতের সঙ্গে কী আলোচনা হয়েছিল অশ্বিনের, জানালেন অধিনায়ক নিজেই

Ravichandran Ashwin Retirement: সাধারণত কোনও সিরিজের শেষে বা বড় কোনও টুর্নামেন্টের আগে অবসরের সিদ্ধান্ত নিয়ে থাকেন ক্রিকেটারেরা। ব্যতিক্রমী অশ্বিন। সিরিজের মাঝপথে অবসর নিলেন।

ব্রিসবেন: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্ট ম্যাচে তিনি খেলেননি। প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। তবে সেই ম্যাচ ড্র হওয়ার পরই তিনি যে এরকম সিদ্ধান্ত নেবেন, ভাবতেই পারেননি কেউ। 

সকলকে হতবাক করে দিয়ে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বর্ডার গাওস্কর ট্রফি চলার মাঝপথে অশ্বিন অবসর ঘোষণা করায় বিস্মিত ক্রিকেট মহল। সাধারণত কোনও সিরিজের শেষে বা বড় কোনও টুর্নামেন্টের আগে অবসরের সিদ্ধান্ত নিয়ে থাকেন ক্রিকেটারেরা। ব্যতিক্রমী অশ্বিন। সিরিজের মাঝপথে অবসর নিলেন। তাও সিরিজ চলছে দেশের মাটিতে নয়, বিদেশে।

বুধবার ম্যাচ শেষ হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেই সাংবাদিক সম্মেলনে আসেন অশ্বিন। সেখানেই তিনি অবসরের ঘোষণা করেন। তবে তিনি এ নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি।

অশ্বিনের ঘোষণা শুনে হতবাক রোহিতও। বলেন, 'ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার অশ্বিন। ও এই সিদ্ধান্তটা নেওয়া নিয়ে নিশ্চিত ছিল। আমি পারথে দলের সঙ্গে যোগ দিয়ে সেটা জানতে পারি। আমি টেস্ট ম্যাচের প্রথম তিন-চার দিন ছিলাম না। তবে সেই থেকেই ওর মনে অবসরের সিদ্ধান্ত ঘোরাফেরা করছিল। আমি নিশ্চিত এর পেছনে অনেক কারণ রয়েছে। অ্যাশ (দলে অশ্বিনের ডাকনাম) ঠিক জায়গায় থাকলে ও-ই এই প্রশ্নের সবচেয়ে ভাল উত্তর দিতে পারবে।'

রোহিত যোগ করেন, 'অ্যাশ জানে দল কী ভাবছে। ও জানে কীরকম কম্বিনেশন নিয়ে আমরা খেলতে চাই। এখানে এসেও জানতাম না কোন স্পিনারকে খেলানো হবে। আমরা শুধু চেয়েছিলাম কোন পরিবেশে খেলতে হয় সেটা দেখে সিদ্ধান্ত নেব। তবে হ্যাঁ, পারথে আমার সঙ্গে এটা নিয়ে ওর কথা হয়েছিল আর আমি ওকে বুঝিয়েছিলাম গোলাপি বলের টেস্টের জন্য থেকে যেতে।'

দলের প্রথম একাদশে জায়গা হারানোর পরই যে অবসরের সিদ্ধান্ত নেন অশ্বিন, রোহিতের কথায় স্পষ্ট ইঙ্গিত। বলেছেন, 'ও হয়তো ভেবেছে আমাকে যদি প্রয়োজনই না হয় তাহলে সিরিজে থেকে কী লাভ। খেলাকে বিদায় জানাই। তবে একথাও ঠিক যে, আমরা এখনও মেলবোর্নে যাইনি। ওখানে কী ধরনের পরিবেশ থাকবে, কী কম্বিনেশন নিয়ে খেলব জানি না। অ্যাশের কথায় শুধু বলতে পারি, ও যদি এরকমই ভেবে থাকে তবে সেই ভাবনার জায়গা দেওয়া উচিত, ওর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত এবং ওর পাশে থাকা উচিত।'

আরও পড়ুন: একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget