এক্সপ্লোর

South 24 Parganas News: বেপরোয়া চাহনি, হাতে পিস্তল, ব্যাকগ্রাউন্ডে অরিজিতের প্রেমের গান, রিলস বানিয়ে গ্রেফতার যুবক

South 24 Parganas News: বিষয়টি পুলিশের কানে পৌঁছতে দেরি হয়নি। সটান ওই যুবকের বাড়িতে গিয়ে হাজির হয় ডায়মন্ড হারবার জেলা পুলিশের দল।

আবির দত্ত, দক্ষিণ ২৪ পরগনা: ব্যাকগ্রাউন্ডে বুকে মোচড় দেওয়া হিন্দি গান। আর পিস্তলের মুখে বেপরোয়া চাহনির নায়ক। সিলভার স্ক্রিনের দৃশ্য ভেবে ভ্রম হতে বাধ্য। কিন্তু ‘রিল লাইফ’-এর নায়ক হতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও যুবক। হাতে পিস্তল পেলেন কোথা থেকে, তার জবাব দিতে গিয়েই এখন কালঘাম ছুটছে তাঁর।  

পিস্তল নিয়ে সোশ্যাল মিডিয়া রিলস, পুলিশের হাতে যুবক

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) মগরাহাটের (Magrahat News) ঘটনা। বেআইনি ভাবে পিস্তল রাখার দায়ে সেখানে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ (7MM Pistol)। ধৃত যুবক মগরাহাটেরই বাসিন্দা। নাম ইমরান খান। বয়স ২০ বছর। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিল বানিয়ে পোস্ট করেছিলেন তিনি। তাতে ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় হিন্দি ছবি ‘সনম রে’ গান বাজতে শোনা যায়। আর সেই গান আওড়াতে আওড়াতে নিজের কপালে, গালে পিস্তল ঠেকাতে দেখা যায় তাঁকে (Social Media Reels)।

বিষয়টি পুলিশের কানে পৌঁছতে দেরি হয়নি। সটান ওই যুবকের বাড়িতে গিয়ে হাজির হয় ডায়মন্ড হারবার জেলা পুলিশের দল। সেখানে ওই পিস্তল সমেত ইমরানকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। তাকেজিজ্ঞাসাবাদ করে জানা যায়, এখটি দোকান থেকে ওই 7MM পিস্তলটি পেয়েছেন তিনি।

আরও পড়ুন: SSC: চাইলে শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

সেই মতো মগরাহাটের ওই দোকানে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে আটটি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়। কোথা থেকে ওই অস্তরগুলি আনা হয়েছিল, মজুত করেই বা রাখা হয়েছিল কী কারণে, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্য জুড়ে সক্রিয় পুলিশ

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে একের পর এক হিংসা, অশান্তির ঘটনায়, বিশেষ করে বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের ঘটনার পর সমস্ত বেআইনি অস্তর-গুলি, বোমা উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে লাগাতার পুলিশের তরফে সক্রিয়তা ধরা পড়ছে। কিন্তু ইমরানের মতো অল্পবয়সি ছেলেদের হাতে অস্ত্র পৌঁছচ্ছে কী ভাবে, উত্তর নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget