এক্সপ্লোর

SSC: চাইলে শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

SSC Case Update : সার্ভে পার্ক থানার ওসিকে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার উপস্থিতি নিশ্চিত করতে বললেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

সৌভিক, মজুমদার, কলকাতা : এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে ফের সিবিআই-এর কাছে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। দুপুর ৩টের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন শান্তিপ্রসাদ সিন্হা।

ওসিকে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার উপস্থিতি নিশ্চিত করতে বললেন বিচারপতি
সার্ভে পার্ক থানার ওসিকে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার উপস্থিতি নিশ্চিত করতে বললেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট সিঙ্গল বেঞ্চে জমা দিয়েছে সিবিআই। 

বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ - 

  • ‘শান্তিপ্রসাদ সিন্হাকে চাইলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই’
  • ‘উপদেষ্টা কমিটির সদস্য অলক কুমার সরকারকে ফের জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি শূন্যপদ নির্ধারণের দায়িত্বে ছিলেন’
  • ‘সিবিআই মনে করলে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক’
  • ‘দুর্নীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছি’
  • ‘অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে সিবিআই-কে’
  • ‘খুঁজে বার করতে হবে আর্থিক দুর্নীতি’
  • ‘উপদেষ্টা কমিটির বাকি ৪ সদস্যকে সোমবারের মধ্যে সম্পত্তির হিসাব পেশ করতে হবে’
  • ‘চাইলে ৯৮ জন বিতর্কিত প্রার্থীকে ছোট দলে ভাগ করে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই’
  • ‘তলবের জন্য রাজ্য পুলিশ এবং সিআরপিএফ-এর সাহায্য নিতে পারে সিবিআই’
  • ‘তলবের প্রক্রিয়া আজ থেকেই শুরু করতে হবে’
  • ‘এই প্রার্থীরা যে জেলায় থাকেন, তার এসপি-রা এদের খুঁজতে সাহায্য করবেন’
  • যাঁরা তলবে আসবেন না, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে’
  • ‘কমপক্ষে ৫ জনকে আজই নোটিস পাঠাতে হবে

সরে দাঁড়িয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ
এসএসসি মামলা থেকে এবার সরে দাঁড়াল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও। সোমবার এই মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ, বিচারপতি টিএস শিবাগনানমের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এর ফলে এসএসসি-র উপদেষ্টা কমিটির সদস্যরা আরও বিপাকে পডলেন। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার রক্ষাকবচের মেয়াদ গতকালই শেষ হয়েছে। এই নিয়ে এসএসসি মামলা থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের ৪টি ডিভিশন বেঞ্চ। 

প্রেক্ষাপট

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায়, গত বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে অন্যতম কিংপিন বলে উল্লেখ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকেও নির্দেশ দেন তিনি। শেষপর্যন্ত রাত ১২টা বাজার, ৪৫ মিনিট আগে নিজাম প্যালেসে হাজির হন শান্তিপ্রসাদ! শুক্রবার দ্রুত শুনানি চেয়ে ডিভিশন বেঞ্চে যান SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা ডিভিশন বেঞ্চে শুনানির আগে সিঙ্গল বেঞ্চ প্রশ্ন তোলে ,সিবিআইয়ের সামনে হাজির হতে কেন এত দেরি করলেন শান্তিপ্রসাদ সিন্হা? তাঁর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য যুক্তি দেন, সন্ধেবেলায় হাজিরার কথা জানতে পেরে, আইনি আশ্রয় নিতে দেরি হয়েছে। তাই তাঁর মক্কেল শেষ মুহূর্তে নিজাম প্যালেসে গিয়েছেন।
সিবিআইয়ের আইনজীবী ওয়াই জে দস্তুর বলেন,দুপুর ২টোয় হাজিরার নির্দেশ জানতে পারেন বলে জানান শান্তিপ্রসাদ সিন্হা। রিপোর্টেও তার উল্লেখ আছে। গ্রুপ D কর্মী নিয়োগের মামলায় এদিন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, মামলার প্রেক্ষিতে দরকার মনে করলে, যে কোনও ব্যক্তিকেই CBI জিজ্ঞাসাবাদ করতে পারবে।যে ৯৮ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাঁদের বেতন বন্ধ করতে হবে। সোমবারের মধ্যে CBI ও শিক্ষা সচিবকে রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি।

এরইমধ্যে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান SSC’র শান্তিপ্রসাদ সিনহা! সেখানে সোমবার অবধি স্বস্তি পান তিনি। এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়,  SSC’র উপদেষ্টা কমিটির বাকি ৪ সদস্যকেও জিজ্ঞাসাবাদের জন্য CBI’কে নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিন ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার।

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget