এক্সপ্লোর

Police Attacked : মহেশতলায় ভিলেজ পুলিশের মাথায় মদের বোতল ভাঙল মদ্যপ, গ্রেফতার হামলাকারী

মহেশতলায় ভিলেজ পুলিশের মাথায় মদের বোতল ভাঙল মত্ত চালক। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মদ কিনতে যাওয়ার প্রতিবাদ করাতেই হামলার অভিযোগ। হামলাকারীকে গ্রেফতার করেছে কালীতলা থানার পুলিশ।

জয়ন্ত রায়, মহেশতলা (দক্ষিণ ২৪ পরগনা) : দু’হাতে দুটি মদের বোতল (liquor bottle) নিয়ে এগিয়ে এলেন এক ব্যক্তি। বুঝে উঠার জো নেই কয়েক সেকেন্ড পরই ঠিক কী ঘটতে চলেছে। আচমকা এক উর্দিধারীর মাথায় সজোরে মারলেন ২টি বোতল দিয়ে। কাচের গুঁড়ো ছড়িয়ে পড়ল চারপাশে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে ভয়াবহ ছবি।

ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় মাথায় হাত দিয়ে প্রাণ বাঁচাতে ছুটছেন উর্দিধারী ভিলেজ পুলিশ (Police)। চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়ে ভাবলেশহীন ভাবে হেঁটে ফিরে গেলেন আঘাতকারী। অভিযোগ, একটু পরে আহত পুলিশকর্মী ওই ব্যক্তিকে তাড়া করলে ভাঙা মদের বোতলের টুকরো তাঁর বুকে ঢুকিয়ে দেন অভিযুক্ত। নববর্ষের রাতে মহেশতলার ময়নাগড়ের এই ঘটনা ঘটেছে। হামলাকারীকে গ্রেফতার করেছে কালীতলা থানার পুলিশ।

ঠিক কী ঘটেছে 

মহেশতলায় ভিলেজ পুলিশের মাথায় মদের বোতল ভাঙল এক। শুক্রবার ঘড়ির কাঁটা সবে সন্ধে সাড়ে ৭টা ছুঁয়েছে। তখনই ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ময়নাগড়ে। স্থানীয় সূত্রে খবর, ব্যস্ত রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে মদ কিনতে যান অভিযুক্ত চালক বাবুসোনা সর্দার। ভিলেজ পুলিশ শেখ মেহেতাব হোসেন তাঁকে বলেন, গাড়ি রাস্তা থেকে সরিয়ে রাখতে। এরপরই দোকান থেকে মদের বোতল কিনে এনে ভিলেজ পুলিশের মাথায় ভাঙেন ওই ব্যক্তি। 

আক্রান্ত ভিলেজ পুলিশের বুকে ও মাথায় মোট ১৪ টি সেলাই পড়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে কালীতলা থানার পুলিশ। আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হয়।

তীব্র প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশকর্তার

রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা করে পুলিশ ও প্রশাসনের তরফে লাগাতার সমাজবিরোধীদের বিরুদ্ধে অভিযানের ডাক দিয়েছেন। তিনি বলেন, 'এই হামলাতেই পরিষ্কার দুষ্কৃতীদের মানসিকতা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। সমাজবিরোধীদের রুখতে পুলিশ ও প্রশাসনকে টানা অভিযান চালাতে হবে।'

আরও পড়ুন- ট্রেলারের ধাক্কায় মৃত্যু পুলিশ কনস্টেবলের, হাওড়া ফোরশোর রোডের ঘটনায় আটক ২

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget