এক্সপ্লোর

South 24 Parganas: পুর আধিকারিককে মারধর, মামলা দায়ের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

TMC: এক তৃণমূল কাউন্সিলর এবং আরও ২ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: জলাভূমি ভরাটের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন খোদ পুরআধিকারিক। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছিল। পুর আধিকারিক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে এবার রাজপুর সোনারপুর পুরসভার (Sonarpur Municipality) এক তৃণমূল কাউন্সিলর এবং আরও ২ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলরের স্বামী। 

অভিযোগ ছিল, তৃণমূল কাউন্সিলরের সামনেই পুরসভার এগজিকিউটিভ অফিসারকে মারধর করা হয়। অভিযোগ ওঠে শাসকদলের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধেই। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার নবপল্লি এলাকায়। 

রাজপুর-সোনারপুর পুরসভার দু-নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। তাঁর ওয়ার্ডে বেআইনি ভাবে জলাভূমি ভরাটের অভিযোগ পেয়ে বুধবার এলাকা পরিদর্শনে যান ওই পুরসভারই এগজিকিউটিভ অফিসার রবীন্দ্রনাথ রায়। নবপল্লি এলাকায় তথ্য সংগ্রহ ও ছবি তোলার সময় পুর আধিকারিকের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তখনই তৃণমূল (TMC) কাউন্সিলরের নেতৃত্বে তাঁর অনুগামীরা মোবাইল ফোন কেড়ে নিয়ে হামলা চালান বলে পুর আধিকারিকের অভিযোগ।

অভিযোগ-পাল্টা অভিযোগ:
রাজপুর সোনারপুর পুরসভার আধিকারিক রবীন্দ্রনাথ রায়ে এগজিকিউটিভ অফিসার বলেছিলেন, 'যখন ছবি তুলি রামু-পার্থ এগিয়ে আসে। দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে হামলা।' এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর। রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের অভিযোগ, 'ভিত্তিহীন অভিযোগ, অফিসারই গালিগালাজ করেন।' দুই পক্ষ একে অপরের দিকে অভিযোগ করেছে। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী দল বিজেপিও।    

এরপর পুরসভার প্যাডে নরেন্দ্রপুর থানায় (Narendrapur Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন এগজিকিউটিভ অফিসার। পুরপ্রধান পল্লব দাসও ঘটনায় কঠোর পদক্ষেপের আশ্বাস দেন। অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কাউন্সিলর-সহ ৩ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানা। প্রতিক্রিয়ার জন্য তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারকে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি। তাঁর স্বামীর অভিযোগ, ঘটনার দিন পুরসভার এগজিকিউটিভ অফিসারই এলাকায় উপস্থিত লোকজনকে গালিগালাজ করেছিলেন। তিনি জানিয়েছেন, এবিষয়ে আইনি পদক্ষেপ করবেন তাঁরা। অভিযোগকারী পুর আধিকারিকের বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযান করবেন বলেও জানিয়েছেন তিনি। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্য়ান। 

আরও পড়ুন: ইংরেজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, 'প্ররোচনা দেওয়া উচিত নয়' জবাব পর্ষদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget