এক্সপ্লোর

Madhyamik Question Leak Allegation : ইংরেজির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, 'প্ররোচনা দেওয়া উচিত নয়' জবাব পর্ষদের

West Bengal Politics : এত কড়াকড়ির মধ্যেও কীভাবে ঘটল এমন ঘটনা? প্রশ্ন তুলেছে বিরোধীরা।

কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জাই, কলকাতা : মাধ্যমিকের (Madhyamik Exam 2023) দ্বিতীয় দিনে দ্বিতীয় ভাষার পরীক্ষা শুরুর পর বিজেপি (BJP) রাজ্য সভাপতির ট্যুইট ঘিরে জল্পনা। সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar) অভিযোগ, সকাল থেকে সমাজ মাধ্যমে ঘুরে বেড়িয়েছে ইংরেজির প্রশ্নপত্র (English Question Paper)। এটা কোনও প্রশ্ন ফাঁসের ঘটনাই নয়, পরিকল্পিত অন্তর্ঘাত ! প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের।

ইংরেজি প্রশ্ন নিয়ে প্রশ্নচিহ্ন

জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিকের দ্বিতীয় দিনে, শুক্রবার ছিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। পরীক্ষা শুরুর পর বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ ঘিরে জল্পনা তৈরি হয়। ৩ পাতা প্রশ্নের ছবি দিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডলে সুকান্ত মজুমদারে লেখেন , এদিন সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।

'অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে কারও প্ররোচনা দেওয়া উচিত নয়'

প্রথম দিনের মতো এদিনও পরীক্ষা শেষ হয়েছে নির্বিঘ্নে। দুপুর ৩ টের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এটি কোনও প্রশ্ন ফাঁসের ঘটনাই নয়, পরিকল্পিত অন্তর্ঘাত! পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর সোশাল মিডিয়ায় ১৬ পৃষ্ঠার ইংরেজি প্রশ্নপত্রের ৩টি পাতা বেরিয়েছে। প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা শুরুর আগে ১৬ পাতাই বেরোত। ঠিক কোথা থেকে এই অন্তর্ঘাত করা হয়েছে, তার তদন্ত করার জন্য প্রশাসনকে বলা হয়েছে। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে ১১টা ৪৫-এ। পরীক্ষা শুরু হয়েছে বেলা ১২টায়। যখন সোশাল মিডিয়ায় এই ঘটনা ঘটে, তখন সমস্ত পরীক্ষার্থী ও শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে ছিলেন। সুতরাং পরীক্ষার ওপর এই ঘটনার কোনও প্রভাব নেই। এমন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে কারও প্ররোচনা দেওয়া উচিত নয়। 

যে ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, 'ডিএম এসপিদেরর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে'। যদিও এত কড়াকড়ির মধ্যেও কীভাবে ঘটল এমন ঘটনা? প্রশ্ন তুলেছে বিরোধীরা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পরীক্ষা নির্বিঘ্নে করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন- 'সব টাকা দিয়ে চাকরি, সরকার কি জানে না', বিস্ফোরক দাবি তৃণমূল কর্মীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
2nd Hooghly Bridge: ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget