এক্সপ্লোর

Kultali News: ফের কুলতলিতে অস্ত্র-গুলি উদ্ধার, ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ

Kultali Fire Arms Rescue: চারদিনের মাথায়, ফের কুলতলিতে উদ্ধার অস্ত্র-গুলি। ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির ৪ নম্বর নলগড়া এলাকায় পুলিশ হানা দেয়।

দক্ষিণ ২৪ পরগনা: চারদিনের মাথায়, ফের কুলতলিতে (Kultali) উদ্ধার হল অস্ত্র-গুলি। ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির ৪ নম্বর নলগড়া এলাকায় পুলিশ হানা দেয়। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল ৩ দুষ্কৃতী। তাদের কাছ থেকে একটি ওয়ান শটার, এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতরা মন্দিরবাজার ও ঢোলার বাসিন্দা। ডাকাতি নাকি দুষ্কৃতীদের অন্য কোনও পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ (Police)। এর আগে ২৯ নভেম্বর, কুলতলির মধুসূদনপুর এলাকা থেকে একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনায় একজনকে গ্রেফতার (Arrested) করে পুলিশ। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মুখে মুড়ি-মুড়কির মতো অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা।

পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার রাজ্যে।এবারেও সেই বীরভূম। নানুরের (Nanoor) পাকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার (Fire Arms)। আজ গোপন সূত্রে খবর পেয়ে, সফিক শেখকে গ্রেফতার করে নানুর থানার পুলিশ। তার কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল, দুটি ৭.৬৫ মিমি  পিস্তল, ৫ রাউন্ড ৮মিমি কার্তুজ, ২ রাউন্ড ৯ মিমি কার্তুজ, ৬ রাউন্ড ৭.৬৫ মিমি কার্তুজ, ৬ কেজি গান পাউডার, ৪ কেজি ইয়েলো গান পাউডার উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। মঙ্গলবার নলহাটি থানার নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। সম্প্রতি বীরভূমের সাঁইথিয়ার গ্রামে দু-পক্ষের বোমাবাজিতে হাত-পা উড়ে যায় এক যুবকের। গুরুতরভাবে জখম হয়েছে এক নাবালকও। সেই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ রয়েছে। ফের সেই জেলাতেই অস্ত্র উদ্ধার।

নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছে ২টি নাইন এমএম, একটি ওয়ান শটার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে ১ জন।  ওই এলাকাটি ঝাড়খণ্ড সীমানার কাছে। সেখানে বাইকআরোহীকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ। পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ২টি নাইনএমএম ও একটি ওয়ান শটার রযেছে। এছাড়াও তার কাছ থেকে ১১ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।কী কারণে এই অস্ত্র নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। কোথায় যাচ্ছিল। তারই খোঁজ করার চেষ্টা করছে পুলিশ। কারও কাছে কী অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল? সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সিউড়িতে একটি সরকারি অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করে ছিলেন, 'ঝাড়খণ্ড থেকে প্রচুর অস্ত্র ঢুকছে বীরভূমে।' 

আরও পড়ুন, শুভেন্দুর সভার আগে ধুন্ধুমার, বেধড়ক 'মারে' আক্রান্ত বিজেপি নেতা, আজই অস্ত্রোপচারের সম্ভাবনা

পাশাপাশি এর আগে অস্ত্র উদ্ধার হয় মুর্শিদাবাদেও। গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানা এলাকার মোড়গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। ধৃত তাবারুক শেখ লালগোলার বাসিন্দা। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকল ও রেজিনগর থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র কেনাবেচার অভিযোগে ২৯ অক্টোবর, ডোমকল থেকে এক মিষ্টি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ৪ নভেম্বর, রেজিনগরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয় বাবা-ছেলে। 

 

সেরা শিরোনাম

BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
'৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget