এক্সপ্লোর

South 24 Parganas News: হাসপাতালে মায়ের কোল আলো করে এল সন্তান, জন্মের সঙ্গে সঙ্গেই কাকদ্বীপের নকল আধারকার্ড চক্রের পর্দাফাঁস

South 24 Parganas Fake Aadhar Card: ভুয়ো ভোটার কার্ড বিতর্কের আবহে এবার নকল আধারকার্ড চক্রের সন্ধান মিলল কাকদ্বীপে।

 গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: প্রসূতি মায়ের নথিতে জমা দেওয়া আধারকার্ড 'নকল' ! ভুয়ো ভোটার কার্ড বিতর্কের আবহে এবার নকল আধারকার্ড চক্রের সন্ধান মিলল কাকদ্বীপে।

আরও পড়ুন, কাঁকুরগাছিতে BJP কর্মী অভিজিৎ খুনের পর ৪ বছর গা ঢাকা ! অবশেষে CBI-এর জালে অন্যতম অভিযুক্ত

গত সপ্তাহে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দুই প্রসূতি মায়ের নথিতে জমা দেওয়া আধারকার্ড নকল বলে জানা যায়। এই দুই প্রসূতির সদ্যোজাত সন্তানদের জন্মের শংসাপত্র তৈরির জন্য হাসপাতাল থেকে আধারকার্ড চাওয়া হয়েছিল। সেই আধারকার্ড ২টি দেখার পর সন্দেহ হয় হাসপাতাল কতৃপক্ষের। দুই প্রসূতির পরিবারকে হাসপাতালে ডেকে পাঠানো হয়। দুই প্রসূতির পরিবার জানায় স্থানীয় সাইবার ক্যাফে থেকে এই আধারকার্ড তৈরি করেছে।

কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় হারুডপয়েন্ট কোস্টাল ও কাকদ্বীপ থানায় ২টি ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। পুলিশের স্ক্যানারে কাকদ্বীপের গোবিন্দরামপুর এলাকার একটি সাইবারক্যাফে। ওই সাইবার ক্যাফে নকল আধারকার্ড তৈরীর কথা স্বীকার করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতে সাইবার ক্যাফেগুলির সঙ্গে শাসক দলের যোগের অভিযোগ সরব বিজেপি। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূল  নেতৃত্বের যথাযথ তদন্তের আশ্বাস।

পূর্ব বর্ধমানের বাসিন্দা জেঠু-জেঠিমাকে বাবা-মা সাজিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েতে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের যুবক। পাসপোর্ট পুনর্নবীকরণের সময় ধরা পড়ল জালিয়াতি। ঘটনায় তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। জেঠু ও জেঠিমাকে বাবা-মা সাজিয়ে পাসপোর্ট জালিয়াতি ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েত পাড়ি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডে এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার একাইহাটে। জেলা গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ২০১৪ সালে ভারতে আসেন বাংলাদেশের বাসিন্দা শাওন বাগচী। কাটোয়ার একাইহাট গ্রামে শাওনের জেঠুর বাড়ি। সেই সময় জেঠু-জেঠিমাকে বাবা-মা পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন ওই বাংলাদেশের নাগরিক। ২০১৬-তে সেই পাসপোর্ট নিয়ে কুয়েত পাড়ি দেন অভিযুক্ত। ৯ বছর পর সেই পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য আবেদন করতেই কাটোয়ার ঠিকানায় গোয়েন্দারা পৌঁছতেই ধরা পড়ে কারসাজি।

প্রসঙ্গত, ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে কি নতুন করে এরাজ্যে তৈরি হবে ভোটার তালিকা? কারণ পাশের রাজ্য বিহারে বিধানসভা ভোটের আগে, নতুন করে ভোটার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এর পরই, এরাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ক্য়ালেন্ডার অনুযায়ী বাকি আর মাস দশেক।রাজ্যে বিধানসভা ভোটের দামামা প্রায় বেজেই গেছে। আর তার আগে অন্য়তম ইস্য়ু হয়ে উঠেছে 'ভুয়ো ভোটার'। কখনও দুই কেন্দ্রে একই ব্যক্তির নাম। কখনও এরাজ্য়ের ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের নাম। গত কয়েক মাসে ভোটার তালিকায় সামনে এসেছে এমন একের পর এক গরমিল। যা নিয়ে উত্তাল হয়েছে রাজনীতি। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটের আগে কি রাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরি হবে? এই সম্ভাবনার কথা উঠে আসছে কারণ, পড়শি রাজ্য বিহারে নভেম্বরে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে নতুন করে ভোটার তালিকা তৈরি করছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন বুথ লেভেল অফিসাররা। 

সেরা শিরোনাম

Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget