Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা। ABVP-র সঙ্গে SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ। SFI-এর ডাকা জেনারেল বডির মিটিং ঘিরে উত্তেজনা। GB ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে ABVP। ABVP-র সমর্থকরা প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা। তাঁদের সমর্থকদের উপর চড়াও হয় SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা, অভিযোগ ABVP-র। ABVP সমর্থকদের উদ্দেশে জাতি বিদ্বেষমূলক মন্তব্যেরও অভিযোগ। পাল্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন ABVP সমর্থকরা। SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ। বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় বলেন, 'কে ডেকেছে GB?'।
আরও পড়ুন - যাদবপুরকাণ্ডের পর ABVP-র মিছিল ঘিরে তুলকালাম। যাদবপুর থানার কাছে ABVP-র মিছিল আটকাল পুলিশ। পুলিশের ব্যারিকেডের সামনে আটকে গেল মিছিল। ব্য়ারিকেড ফেলে এগোনর চেষ্টা করেন ABVP সমর্থকরা। গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ। দ্বিতীয় ব্য়ারিকেডও ভেঙে ক্যাম্পাসের দিকে এগিয়ে যান ABVP সমর্থকেরা। 8B-র গেটের সামনে পৌঁছে গেলেন ABVP-র সমর্থকেরা। গেটে ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা ABVP-র।





















