এক্সপ্লোর

Durga Immersion: শোভাযাত্রায় মহিলা পুজো উদ্যোক্তাদের কটূক্তি, প্রতিবাদে মার ! কাঠগড়ায় TMC কাউন্সিলরের অনুগামীরা

Maheshtala Lady Organiser Attacked: কিন্তু কেন এই ঘটনা ঘটল ? বিস্ফোরক দাবি মহিলা পুজো উদ্যোক্তাদের

কলকাতা: মহেশতলায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মহিলা পুজো উদ্যোক্তাদের কটূক্তি, প্রতিবাদ করায় অন্য একটি ক্লাবের সদস্যদের মারধর, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। অভিযুক্তরা মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ।

সোমবার রাতে ঘটনাটি ঘটে মহেশতলার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতেও এলাকায় এসে মত্ত অবস্থায় হুমকি দিতে শুরু করে কাউন্সিলরের অনুগামীরা। গণ স্বাক্ষর সংগ্রহ করে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ঘিরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। এরপর কাউন্সিলর ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। মহিলা পুজো উদ্যোক্তাদের দাবি, আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পথে নামায় আগে থেকেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনা তারই জের। উল্টে আমিই আক্রান্ত, পাল্টা দাবি তৃণমূল কাউন্সিলরের। 

অপরদিকে,  মূলত আজ লক্ষ্মীপুজোর দিনেই মর্মান্তিক দুটি ঘটনার সাক্ষী হল বাংলা।  কৃষ্ণনগরে পুজো মণ্ডপের সামনে, পুলিশ সুপারের অফিসের মাত্র ৫০০ মিটার দূরে অজ্ঞাতপরিচয় তরুণীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে আজ সকালে ওই এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রাতঃভ্রমণকারীরাই প্রথমে ওই তরুণীর অর্ধদগ্ধ ও বিবস্ত্র দেহ রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। পরে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, তরুণীকে অন্যত্র খুন করে প্রমাণ লোপাট করতেই দেহ এখানে এনে পুড়িয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন, জ্বরে আক্রান্ত ৪ বছরের শিশু, মালদা মেডিক্যালে রেফার, মাশুল দিতে হল চিকিৎসককে ! 

 প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ তুলেছে নিহত তরুণীর পরিবার। তাদের দাবি, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল ১৮ বছরের তরুণী। দ্বাদশ শ্রেণির ছাত্রীর প্রেমিকই তাকে খুন করেছে পরিবারের দাবি। আজ সকালে এলাকায় পুজো মণ্ডপের সামনে রাস্তায় পড়েছিল তরুণীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ। স্থানীয়দের দাবি, তরুণীকে অন্যত্র খুন করে প্রমাণ লোপাট করতেই দেহ এখানে এনে পুড়িয়ে দেওয়া হয়। আর জি কর-কাণ্ডের মতোই এই ঘটনা, দাবি তরুণীর পরিবারের।  

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget