এক্সপ্লোর

South 24 parganas News: উৎসবের মাঝে 'বাঘের পায়ের ছাপ' লোকালয়ে, ভয়ে কাঁটা এলাকাবাসী

South 24 parganas Tiger Fear: বাঘের আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনের পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানা এলাকার মানুষের।

গৌতম মণ্ডল,  দক্ষিণ ২৪ পরগনা: কালীপুজোর (Kalipuja 2023) আগে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনের পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানা এলাকার মানুষের(Tiger Fear)। এই এলাকার এলপ্লট-শ্রীধরনগরের পর এবার ইন্দ্রপুরেও লোকালয়ের ধারেও মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ। সেই আতঙ্কে শনিবার সকালেও লাঠি হাতে পাহারা দিতে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদেরকে। 

জাল দিয়ে ঘিরে ফেলা হল এলাকা

 বন দফতর জানিয়েছে, এই মাসের শুরুতেই এই বাঘটি এলপ্লট -শ্রীধর নগর এলাকার লোকালয়ে ঢুকে পড়েছিল। এর নদীর পাড় বরাবর বেশ কিছু এলাকায় বাঘটি ঘোরাঘুরি করার পর চলে যায় ধনচির জঙ্গলে। ওই বাঘটিরই পায়ের ছাপ দেখা গিয়েছে ইন্দ্রপুরে। এটা নতুন কোনও বাঘের পায়ের ছাপ নয়। ইতিমধ্যেই লোকালয়ের দিকে প্রায় ১৮ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলার কাজ চলছে।

পৃথক দাবি

দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল জানিয়েছেন, 'নতুন করে কোনও বাঘের পায়ের ছাপ পাওয়া যায়নি। আগের বাঘটি বাঘটি লোকালয় থেকে আগেই বেরিয়ে গিয়েছে। ধনচির জঙ্গলে থাকা ক্যামেরায় বাঘটির ছবি ধরা পড়েছে। এলাকাবাসীর আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই। নতুন করে কোনও বাঘের পায়ের ছাপ দেখা যায়নি। ইতিমধ্যে গোটা এলাকাও জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। 

ভয়ে কাঁটা এলাকাবাসী

এর আগে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন গ্রামবাসীরা। আর এতেই আতঙ্কিত স্থানীয়রা। গ্রামে বাঘ ঢুকেছে বলে দাবি স্থানীয়দের।গ্রামবাসীদের দাবি ছিল,  সকালে নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন তাঁরা। পূর্ব দেবীপুর ঘোষের চক গ্রামে পায়ের ছাপ দেখা গিয়েছিল বলে দাবি স্থানীয়দের। লাগোয়া মনি নদী পার হয়ে বাঘ গ্রামে ঢুকেছে বলে নিশ্চিত স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, বাঘ ধান ক্ষেতের মধ্যে রয়েছে। খবর দেওয়া হয়েছিল মৈপীঠ থানা ও বনদফতরকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল মৈপীঠ কোস্টাল থানা ও বন দফতরের কর্মীরা।

আরও পড়ুন, ঘুমপাড়ানি গুলিতেই কাবু, আহত দাঁতালের পায়ের ক্ষত সারাল বন দফতর

 
গ্রামে বাঘ ঢোকার আশঙ্কা অবশ্য উড়িয়ে দিচ্ছে না বন দফতর। বন দফতরের দাবি, আগেও নদী পেরিয়ে এই গ্রামে বাঘ ঢুকেছে। এবারও রয়্যাল বেঙ্গল ঢুকে থাকতে পারে।তবে, সে নদী পেরিয়ে জঙ্গলে ঢুকে গিয়েছে বলে অনুমান। এলাকায় নজরদারি চালাচ্ছে বন দফতর। এদিকে, বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget